জ্বালানি মূল্যে টানা এক মাসের লাগাম গত দুই মাসের আর্থিক ঘাটতি মেটাতে সফল
দ্য ওয়াল ব্যুরো: রবিবারও কমেছে পেট্রল-ডিজেলের দাম। এই নিয়ে টানা এক মাস জ্বালানি তেলের দাম নিম্নমুখী। বিশেষজ্ঞেরা বলছেন, তেলের দাম যে ভাবে দিনের পর দিন হ্রাস পাচ্ছে, সন্দেহ নেই তাতে গত ২ মাসের আর্থিক ঘাটতি পুরোপুরি মিটে যাবে।
ব্যাখ্যা কর
শেষ আপডেট: 18 November 2018 17:56
দ্য ওয়াল ব্যুরো: রবিবারও কমেছে পেট্রল-ডিজেলের দাম। এই নিয়ে টানা এক মাস জ্বালানি তেলের দাম নিম্নমুখী। বিশেষজ্ঞেরা বলছেন, তেলের দাম যে ভাবে দিনের পর দিন হ্রাস পাচ্ছে, সন্দেহ নেই তাতে গত ২ মাসের আর্থিক ঘাটতি পুরোপুরি মিটে যাবে।
ব্যাখ্যা করে বললে, জ্বালানি মূল্য গত এক মাসে রেকর্ড হারে কমার ফলে খুব সাবলীল প্রক্রিয়ায় আর্থিক ঘাটতি মিটছে। নেপথ্যে কেন্দ্রের তেলের দামের উপর লাগাম টানার সিদ্ধান্ত। গত ১৬ অগাস্ট থেকে ৪ অক্টোবরের মধ্যে জ্বালানির দাম প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ে। এই ২ মাস ধরে পেট্রল-ডিজেলের মূল্য বৃদ্ধি দেশের অর্থনীতিকে খাদে ফেলেছে। অগাস্ট থেকে অক্টোবর জ্বালানি মূল্য বা়ড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছয় যে মুম্বইয়ে পেট্রলের দাম ৯১ টাকা ছাড়ায়। সেই সময় পেট্রল লিটার প্রতি৬.৮৬ টাকা ও ডিজেল ৬.৭৩ টাকা বাড়ে।
সেই জায়গায়, রবিবারে দিল্লিতে পেট্রলের দাম ৭৬.৯১ টাকা থেকে কমে ৭৬.৭১ টাকা হয়েছে। ডিজেলের দামও ৭১.৭৪টাকা থেকে কমে ৭১.৫৬ টাকা। হিসেব বলছে, গত ৩০ দিনে পেট্রলের দাম লিটার প্রতি ৭.২৯ টাকা ও ডিজেলের দাম ৩.৮৯ টাকা কমেছে। হিসেবের নিরিখে গত এক মাসে পেট্রল-ডিজেলের দামে লাগাম কয়েক মাসের (অগাস্ট-অক্টোবর) বিপুল ঘাটতি মেটাতে প্রায় সফল।
গত ৪ অক্টোবর কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জ্বালানির দাম কমানোর কথা ঘোষণা করেন। পেট্রল এবং ডিজেল উভয় ক্ষেত্রেই প্রতি লিটারে আড়াই টাকা করে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে কেন্দ্র প্রতি লিটারে দেড় টাকা করে অন্তঃশুল্ক হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছিল।
অন্য দিকে, তেল সংস্থাগুলি লিটার প্রতি এক টাকা করে ছাড় দেয়। এর ফলে ক্রমবর্ধমান জ্বালানির দামে খানিকটা হলেও লাগাম টানা গিয়েছিল। সেই লাগামই এবার ঘাটতি মেটাতে সফল। এইভাবে চললে দেশে আর্থিক বৃদ্ধির হারও বাড়বে বলে মনে করা হচ্ছে।