Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লোকসভা ভোট মিটতেই দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, কী বলছে সাধারণ মানুষ

জুলাই মাসের ১ তারিখ থেকেই ফের দাম বেড়ে গেল পেট্রোল-ডিজেলের।

লোকসভা ভোট মিটতেই দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, কী বলছে সাধারণ মানুষ

পেট্রোল পাম্পে ভিড় - ফাইল ছবি

শেষ আপডেট: 1 July 2024 16:10

প্রীতি সাহা ও প্রিয়াঙ্কা পাত্র

লোকসভা ভোটের আগে মার্চের মাঝামাঝি সময়ে প্রায় ২ টাকা দাম কমেছিল পেট্রল-ডিজেলের। তবে ভোট শেষ হয়ে যাওয়ার পর জুলাই মাসের ১ তারিখ থেকেই ফের দাম বেড়ে গেল পেট্রোল-ডিজেলের। নির্বাচন শেষ হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই এই দাম বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ বেড়েছে। তাঁদের অধিকাংশের মনে এখন একটাই প্রশ্ন, ভোট মিটতেই কি জ্বালানির দাম বাড়ানোর স্ট্যাটিজিতে নামল সরকার? এই নিয়ে মত প্রকাশ করেছে শহর কলকাতার সাধারণ মানুষ। 

সোমবার সকাল ৬ টা থেকেই জ্বালানির নতুন দাম ধার্য হয়েছে। বর্ধিত দাম অনুযায়ী, ১ লিটার পেট্রোল কিনতে দিতে হবে ১০৪ টাকা ৯৫ পয়সা। অর্থাৎ লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ল ১ টাকা ১ পয়সা। আর প্রতি লিটারে ১ টাকা দাম বেড়েছে ডিজেলের। লিটার পিছু ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯১ টাকা ৭৬ পয়সা। বাংলার আমজনতা মনে করছে, ভোটের জন্য দাম কমানো হয়েছিল। এখন ভোট মিটতেই আসল রূপ দেখাচ্ছে কেন্দ্রীয় সরকার। 

পেট্রোল পাম্প মালিকদের বক্তব্য কিন্তু ভিন্ন। তাঁদের একাংশের দাবি, রাজ্যের করের কারণেই পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে। দেশের অন্য রাজ্যে একই রয়েছে দাম, তবে শুধু বেড়েছে বাংলায়। রাজ্য সরকার ভ্যাট বাড়ানোয় এই অবস্থা বলে মনে করছেন তাঁরা। 

রোজ বাইক নিয়ে কাজে বেরোতে হয়। কয়েক মাসের মধ্যেই আবার পেট্রোল-ডিজেলের দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ সেই জনৈক্য ব্যক্তিও। তাঁর কথায়, ''এত দাম বাড়ায় দুদিন বাদে গাড়ি চালানো সম্ভব হবে না।'' অন্য একজন বলছেন, ''সরকারের তরফে কর বাড়ানোয় পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে। রাজ্যের তরফে বলা হয়েছিল এই বিষয় নিয়ে আলোচনা হবে। তবে আমার মনে হয় না ভালোভাবে আলোচনা করেছে সরকার।'' এই দাম বৃদ্ধির ফলে যে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের মতো সাধারণ মানুষকে তা স্পষ্টত দাবি করেছেন ওই ব্যক্তি।

তরুণ প্রজন্মের এক ভোটার তো সরাসরি রাজ্য সরকারের একাধিক প্রকল্পকে এই দামবৃদ্ধির কারণ হিসেবে তুলে ধরেছেন। তাঁর দাবি, ''ভোটের জন্য বহু প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। সে সমস্ত প্রকল্পের টাকা দেওয়ার জন্যই পেট্রোল-ডিজেলের ওপর কর বাড়াচ্ছে সরকার।'' যুবকের অভিযোগ, ভোটব্যাঙ্কের জন্য আমজনতাকে ব্যবহার করা হয়েছে। আর ভোট মিটতেই ফের তাদের সমস্যার মধ্যে ফেলে দেওয়া হল।  


```