Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Fuel Price: কলকাতায় পেট্রোলের দামে সব রেকর্ড চুরমার, ১১০ টাকা ছাড়াল জ্বালানি

দ্য ওয়াল ব্যুরো: ফের পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel) দাম বাড়ল (fuel price)। গত ৯ দিনে ৮ বার বাড়ল এই দাম। জ্বালানির এই লাগামছাড়া মূল্যবৃদ্ধি কবে থামবে এখন সেই দিন গুনছেন আমজনতা। কলকাতায় সমস্ত রেকর্ড ভেঙে গেছে পেট্রোলের দামে। মূল্যবৃদ্

Fuel Price: কলকাতায় পেট্রোলের দামে সব রেকর্ড চুরমার, ১১০ টাকা ছাড়াল জ্বালানি

শেষ আপডেট: 30 March 2022 05:13

দ্য ওয়াল ব্যুরো: ফের পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel) দাম বাড়ল (fuel price)। গত ৯ দিনে ৮ বার বাড়ল এই দাম। জ্বালানির এই লাগামছাড়া মূল্যবৃদ্ধি কবে থামবে এখন সেই দিন গুনছেন আমজনতা। কলকাতায় সমস্ত রেকর্ড ভেঙে গেছে পেট্রোলের দামে। মূল্যবৃদ্ধি বুধবার ১১০ টাকা ছাড়িয়ে গিয়েছে।

আরও পড়ুন: প্রতিশ্রুতি দেওয়ার পরেও তৈরি হয়নি রাস্তা! পঞ্চায়েত অফিসে বিক্ষোভ আদিবাসীদের

শহরে এই প্রথম পেট্রোলের দাম পৌঁছেছে ১১০.৫২ টাকায়। এর আগে কলকাতায় পেট্রোলের এত দাম কখনও হয়নি। মঙ্গলবারের চেয়ে দাম বেড়েছে ৮৪ পয়সা। এছাড়া ৮০ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের দাম হয়েছে লিটারপ্রতি ৯৫.৪২ টাকা।

এদিন পেট্রোল ডিজেলের দাম ফের প্রায় ১ টাকা বেড়েছে। ৮০ পয়সা বেড়ে দিল্লিতে পেট্রোলের দাম হয়েছে লিটারপ্রতি ১০১.০১ টাকা এবং ডিজেলের দাম হয়েছে ৯২.২৭ টাকা প্রতি লিটার।

গতকালই মূল্যবৃদ্ধির ঠেলায় রাজধানীতে সেঞ্চুরি করেছিল পেট্রোল। জ্বালানির দাম যে হারে রোজ বাড়ছে তাতে ডিজেলের সেঞ্চুরিতেও আর খুব বেশি দেরি নেই।

দেশের অন্যান্য শহরগুলিতে পেট্রোল ও ডিজেলের দাম আরও বেশি। মুম্বইতে পেট্রোল এখন বিকোচ্ছে ১১৫.৮৮ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ১০০.১০ টাকা প্রতি লিটার।

এক একটি রাজ্যে জ্বালানি তেলের দাম এক এক রকম। স্থানীয় করের উপর ভিত্তি করে এই দামের তারতম্য ঘটে। গত কয়েকদিনে পেট্রোল ও ডিজেলের দাম সবমিলিয়ে বাড়ল প্রায় ৫.৬০ টাকা। যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই মূল্যবৃদ্ধি। কিন্তু তাতে কার্যত নাভিশ্বাস উঠছে দেশের সাধারণ মানুষের। কিছুদিন আগে রান্নার গ্যাসের দামও এক ধাক্কায় ৫০ টাকা বেড়ে গেছে। 


```