Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাহাড় কেটে, জঙ্গল ছেঁটে একাই বানালেন রাস্তা! চিনে নিন কেনিয়ার 'দশরথ মাঝি'কে

দ্য ওয়াল ব্যুরো: জঙ্গলে ঘেরা পাহাড়ি এলাকা। তারই কোলে ছোট্ট গ্রাম কাগান্দা। সে গ্রামে সব আছে, নেই কেবল গ্রাম থেকে শহরে যাওয়ার রাস্তা। নেই অন্য গ্রামে যাওয়ার রাস্তাও। তাই সেই গ্রামের মানুষদের রোজকার জিনিসপত্র কেনাকাটা করতে হলেও, পাহাড়ি জঙ্গলে

পাহাড় কেটে, জঙ্গল ছেঁটে একাই বানালেন রাস্তা! চিনে নিন কেনিয়ার 'দশরথ মাঝি'কে

শেষ আপডেট: 29 April 2019 09:55

দ্য ওয়াল ব্যুরো: জঙ্গলে ঘেরা পাহাড়ি এলাকা। তারই কোলে ছোট্ট গ্রাম কাগান্দা। সে গ্রামে সব আছে, নেই কেবল গ্রাম থেকে শহরে যাওয়ার রাস্তা। নেই অন্য গ্রামে যাওয়ার রাস্তাও। তাই সেই গ্রামের মানুষদের রোজকার জিনিসপত্র কেনাকাটা করতে হলেও, পাহাড়ি জঙ্গলের মধ্যে এক কিলোমিটার পথ পেরিয়ে যেতে হয় পাশের গ্রামে। রাস্তা নেই। অনেকেই পথ হারিয়ে ফেলেন অন্ধকারে। তাই কেনিয়ার এই গ্রাম থেকে অন্তত বাজার পর্যন্ত যাওয়ার জন্য যাতে রাস্তা তৈরি করা হয়, সে জন্য স্থানীয় প্রশাসনের কাছে একাধিক বার আবেদন করেছিলেন সে গ্রামের সাধারণ মানুষজন। কিন্তু লাভ হয়নি। প্রশাসনের নিষ্ক্রিয়তার কোনও বদল ঘটেনি। দীর্ঘ দিন এমনটাই চলেছে, চলছে। তাই শেষমেশ প্রশাসনের উপর ভরসা হারিয়ে গ্রামের সাধারণ মানুষের জন্য একার প্রচেষ্টায় রাস্তা তৈরি করেছেন ৪৫ বছরের নিকোলাস মুচামি! সে রাস্তা দিয়ে অনেক সহজ হয়েছে বাজারে যাওয়া। আর তার পর থেকেই গ্রামের মানুষের কাছে কার্যত নায়কের সম্মান পাচ্ছেন তিনি। পাহাড়ের ধাপে জঙ্গলে মোড়া কাগান্দা গ্রামটি আফ্রিকার দেশ কেনিয়ায়। সেখান থেকেই পাহাড়ের মাটি কেটে, জঙ্গল ছেঁটে, কাগান্দা শপিং সেন্টার অবধি পৌঁছনোর রাস্তা বানিয়েছেন মুচামি। এই রাস্তা তৈরির জন্য সারা দিন-রাত কাজ করতেন তিনি। টানা দিন দশেক কাজের পরে এই রাস্তা তৈরি হয়েছে। রাস্তা তৈরি হওয়ায় বাজার করতে বা চার্চে প্রার্থনার জন্য সহজে পৌঁছে যাচ্ছেন গ্রামের সাধারণ মানুষ। আর সেই জন্যই এলাকার মানুষের কাছে ত্রাতা হয়ে উঠেছেন নিকোলাস মুচামি। নিকোলাস পেশায় দিনমজুর। নিজের পারিশ্রমিকের কাজ বাদ দিয়ে দশ দিন ব্যয় করে তিনি রাস্তাটি পুনর্নির্মাণ করেছেন। এ জন্য প্রতিদিন ভোর ছ'টায় ঘুম থেকে ওঠার পর থেকে সন্ধ্যা ছ'টা পর্যন্ত কাজ করেছেন তিনি। মুচামি বলেছেন, "সরকারকে এই রাস্তা তৈরি করে দেওয়ার জন্য অনেকদিন ধরে বলেছিলাম আমরা। কিন্তু কোনও লাভই হয়নি। তাই আমি চাষের যন্ত্রপাতি দিয়েই রাস্তা তৈরির কাজে নেমে পড়ি। গ্রামের মেয়ে ও শিশুদের কথা ভেবেই এই কাজে নেমেছি আমি।" দেখুন ভিডিও। https://www.youtube.com/watch?v=gYeuyC-bjF8 আর মুচামিকে প্রাণভরা আশীর্বাদ জানিয়ে গ্রামের প্রবীণ জোশেফিন আইরিমু বলছেন, "রাস্তা তৈরি হওয়ায় আমি খুব খুশি। খারাপ রাস্তার জন্য আমার চার্চে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। দু’বছর পরে আবার চার্চে যাব আমি!" মুচামির এই ঘটনা অনেককেই মনে করিয়ে দিচ্ছে এ দেশের বিহারের দশরথ মাঝির কথা। যিনি একার চেষ্টায় কয়েক মাস ধরে পাহাড় ভেঙে পথ তৈরি করেছিলেন গ্রাম থেকে অন্যত্র যাওয়ার।

```