Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ধর্ষিতার পরিবারের সঙ্গে আগে থেকেই শত্রুতা ছিল সেনগারদের

দ্য ওয়াল ব্যুরো : দু’টি গুরুতর অভিযোগ। ধর্ষণ এবং খুন। চারবারের বিধায়ক কুলদীপ সেনগারকে অবশেষে বহিষ্কারই করল বিজেপি। খোঁজখবর নিয়ে জানা গিয়েছে, খুব সাধারণ পরিবারের ছেলে তিনি। ৩০ বছর ধরে রাজনীতি করছেন। শুরু করেছিলেন বহুজন সমাজ পার্টির কর্মী হিস

ধর্ষিতার পরিবারের সঙ্গে আগে থেকেই শত্রুতা ছিল সেনগারদের

শেষ আপডেট: 1 August 2019 09:10

দ্য ওয়াল ব্যুরো : দু’টি গুরুতর অভিযোগ। ধর্ষণ এবং খুন। চারবারের বিধায়ক কুলদীপ সেনগারকে অবশেষে বহিষ্কারই করল বিজেপি। খোঁজখবর নিয়ে জানা গিয়েছে, খুব সাধারণ পরিবারের ছেলে তিনি। ৩০ বছর ধরে রাজনীতি করছেন। শুরু করেছিলেন বহুজন সমাজ পার্টির কর্মী হিসাবে। পরে সমাজবাদী পার্টিতে। বিজেপিতে খুব বেশি দিন আসেননি। মাত্র দু’বছর আগে। ধর্ষিতার বাবা ও কাকা একসময় কুলদীপেরই ঘনিষ্ঠ ছিলেন। বছর চারেক আগে ভোটে দাঁড়ানো নিয়ে তাদের পরিবারের সঙ্গে কুলদীপের শত্রুতা শুরু হয়। ৫২ বছরের কুলদীপ রাজনৈতিক জীবন শুরু করেছিলেন উন্নাওয়ের গ্রামপ্রধান হিসাবে। উন্নাওয়ের মাখি গ্রামে তাঁর মামার বাড়ী। কুলদীপের বাবা মুলায়ম সিং-এর বাড়ি ছিল ফতেপুর জেলায়। কুলদীপের বয়স যখন খুব কম, তখন তাঁর বাবা শ্বশুরবাড়ির গ্রামে এসে বসবাস করতে থাকেন। কুলদীপের দুই ভাই অতুল সিং সেনগার ও মনোজ সিং সেনগার মাখি গ্রামেই জন্মগ্রহণ করে। তাঁদের পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি জানান, কুলদীপের দাদু বাবু সিং ৩৭ বছর ধরে মাখি গ্রামের প্রধান ছিলেন। ১৯৮৮ সালে কুলদীপ তাঁর স্থান নেন। তিনি এরপর সাত বছর ওই গ্রামে ছিলেন। ১৯৯৫ সালে গ্রামপ্রধানের পদটি মহিলাদের জন্য সংরক্ষিত হয়ে যায়। কুলদীপের কাকিমা ওই পদের জন্য ভোটে দাঁড়ান। যদিও জিততে পারেননি। ২০০০ সালে কুলদীপের মা চুন্নি দেবী গ্রামপ্রধানের পদে প্রতিদ্বন্দ্বিতা করে জেতেন। ২০০৫ সালে তিনি পুনর্নির্বাচিত হন। ২০০২ সালে বহুজন সমাজ পার্টির টিকিটে কুলদীপ উন্নাও সদর কেন্দ্র থেকে বিধায়ক হন। ২০০৭ সালে দলবিরোধী কার্যকলাপের দায়ে বিএসপি তাঁকে বহিষ্কার করে। তিনি সমাজবাদী পার্টির টিকিটে দ্বিতীয়বার উন্নাওয়ের বনগারমাউ কেন্দ্র থেকে নির্বাচিত হন। ২০১২ সালে তিনি ফের সপার টিকিটেই ভগবন্ত নগর কেন্দ্র থেকে ভোটে জেতেন। ২০১৭ সালে বিজেপিতে যোগ দেন। বনগারমাউ থেকে নির্বাচিত হন। সেনগার পরিবারের অনেকেই উন্নাওয়ের পঞ্চায়েতে নানা পদে আছেন। ২০১৫ সালে তাঁর ভাইয়ের স্ত্রী অর্চনা সিং মাখির গ্রামপ্রধান নির্বাচিত হন। কুলদীপের স্ত্রী সঙ্গীতা সিং উন্নাও জেলা পঞ্চায়েতের প্রধান। উন্নাওতে একসময় পোস্টেড ছিলেন এমন এক পুলিশ অফিসার জানিয়েছেন, ধর্ষিতার বাবাকে অতুল সেনগার ও তাঁর সঙ্গীরা খুন করে। অথচ তিনি ও তাঁর ভাই একসময় কুলদীপেরই ঘনিষ্ঠ ছিলেন। সেইসময় দুই ভাই নানা অপরাধমূলক কাজেও অভিযুক্ত হন। ধর্ষিতার মা ২০১৫ সালে কুলদীপের ভাইয়ের স্ত্রীর বিরুদ্ধে ভোটে দাঁড়ান। তখন থেকেই দুই পরিবারের সম্পর্ক খারাপ হয়ে যায়। অভিযোগকারিণীর মা অবশ্য পরে প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছিলেন। কিন্তু শত্রুতা থেকেই যায়।  

```