Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্যালুট!! সক্রিয় জঙ্গি থেকে সেনা বাহিনীতে যোগ, ৫ জঙ্গিকে খতম করে শহিদ নাজির আহমেদ ওয়ানি

দ্য ওয়াল ব্যুরো: দেশ কে লিয়ে কুছ ভি... বুক ফুলিয়ে বলতেন জওয়ান নায়েক নাজির আহমেদ ওয়ানি।অথচ কয়েক বছর আগেও নাজির আহমেদের নামে কাঁপতেন উপত্যকার সীমান্তবর্তী গ্রামের মানুষ। কেননা সেনা নায়েক নাজির তখন একজন সক্রিয় জঙ্গি। যার গুলি কেড়েছে অসংখ্য ন

স্যালুট!! সক্রিয় জঙ্গি থেকে সেনা বাহিনীতে যোগ, ৫ জঙ্গিকে খতম করে শহিদ নাজির আহমেদ ওয়ানি

শেষ আপডেট: 27 November 2018 08:17

দ্য ওয়াল ব্যুরো: দেশ কে লিয়ে কুছ ভি... বুক ফুলিয়ে বলতেন জওয়ান নায়েক নাজির আহমেদ ওয়ানি।অথচ কয়েক বছর আগেও নাজির আহমেদের নামে কাঁপতেন উপত্যকার সীমান্তবর্তী গ্রামের মানুষ। কেননা সেনা নায়েক নাজির তখন একজন সক্রিয় জঙ্গি। যার গুলি কেড়েছে অসংখ্য নীরিহের প্রাণ। সেই  বেপরোয়া যুবকই পরে বোঝেন সন্ত্রাস নয়, অস্ত্র নামালেই ফিরবে শান্তি। ভাবা মাত্রই জঙ্গি ডেরা থেকে পালিয়ে আত্মসমর্পণ করেন।যোগ দেন ভারতীয় সেনায়। সোমবার সোপিয়ানে ৬ জঙ্গির সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন সেই নাজির আহমেদ। তল্লাশি অভিযানে ৬ জঙ্গিকে খতম করতে সফল সেনা। গুলির লড়াইয়ে শহিদ ২ সেনার মধ্যে একজন নাজির আহমেদ ওয়ানি। যিনি সামনে থেকে গোটা বাহিনীকে নেতৃত্ব দিচ্ছিলেন। Image result for Lance Naik Wani ২০০৪ সালেই জঙ্গি ডেরা থেকে পালিয়ে আসেন নাজির। আত্মসমর্পণ করে পুলিশকে নাজির জানিয়েছিলেন,  দেশের জন্য তিনি কিছু করতে চান, সেনায় যোগ দিয়ে গ্রামের তরুণদের জঙ্গি দলে নাম লেখানোর থেকে রুখতে চান।নাজিরের কথা বিশ্বাস করেন এক সেনা আধিকারিক। শুরু হয় নাজিরের সেনা প্রশিক্ষণ। ওই বছরই নাজির যোগ দেন ১৬২ ব্যাটেলিয়ান টেরিটোরিয়াল আর্মিতে। এরপর একের পর এক তল্লাশি অভিযানে গিয়ে জঙ্গি দমন করেছেন নাজির, পরে পদোন্নতি হয়ে জঙ্গি দমন বাহিনীর নেতৃত্বে থাকেন তিনি। জঙ্গি দমনে নাজির ছিলেন তাঁর টিমের শেষ কথা। জঙ্গিদের গতিবিধি তড়িৎ গতিতে বুঝতেন নাজির। সেভাবেই সেনাদের ছড়িয়ে যাওয়ার নির্দেশ দিতেন। ২০০৭ সালে সাহসের সঙ্গে জঙ্গি দমন ও পরিকল্পনার জন্য সেনা মেডেলও পান তিনি।তল্লাশি অভিযানে জঙ্গিদের পরবর্তী পদক্ষেপ কী হবে, নাজির নাকি সহজেই বলে দিতে পারতেন। জঙ্গি দমনে তাঁর নিশানা এদিক ওদিক হত না, জানাচ্ছেন নাজিরের টিমেরই এক সেনা জওয়ান। সোমবার সোপিয়ানে জঙ্গি দমনের ক্ষেত্রেও ঠিক সেইভাবেই এগিয়ে গিয়েছিলেন নাজির আহমেদ ওয়ানি। ৫ জঙ্গিকে তিনি একাই নিকেশ করেন। সেই সময়েই জঙ্গিদের পাল্টা গুলি তাঁর বুকে এসে লাগে। গুলি লাগে আরও এক জওয়ানের। লুকিয়ে থাকা আরও এক জঙ্গিকে গুলি করার পর নাজিরদের দেহ উদ্ধার করে সেনা। তাজা বুলেট নিয়ে কেজরিওয়ালের কাছে, ধৃত মসজিদের কেয়ারটেকার কুলগামের ছোট্ট গ্রাম চেকি আসমুজির বাসিন্দা নাজির ওয়ানি। সোমবার নাজিরের কফিনবন্দি দেহ গ্রামে পৌঁছতেই গ্রামবাসীরা কান্নায় ভেঙে পড়েন।কুলগামের সাহসী জওয়ানটাই তো এতদিন গ্রামকে বাঁচিয়ে রেখেছিল। তাঁর নজর থেকে পার পেত না কোনও জঙ্গি। সেই প্রলাপই চলে নাজিরের জাতীয় পতাকায় মোড়া দেহ ঘিরে। ২১ গান স্যালুটের পর শেষকৃত্য, নাজিরকে ঘিরে তখন ৫০০-৬০০ মানুষ। সদ্য বিধবা নাজিরের স্ত্রী, দুই সন্তানকে নিয়ে ভাবলেশহীন ভাবেই জানালেন, 'এটাই তো চেয়েছিলেন নাজির, আজ ওর শেষ ইচ্ছে পূর্ণ হল, তেরঙায় মুড়ল শহিদ নাজির ওয়ানির দেহ।"

The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন 


```