Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মঙ্গলের আকাশে শরতের মেঘ, ঝিরিঝিরি বরফে শীত নেমেছে দক্ষিণে, মুগ্ধ হয়ে দেখল ‘মার্স এক্সপ্রেস’

চৈতালী চক্রবর্তী ঈশান কোণে ধোঁয়া ধোঁয়া মেঘ করেছে। উত্তরের খানা-খন্দে লালচে আগুনের আভা। গুমোট গরম কাটিয়ে এখুনি যেন বৃষ্টি নামবে। পায়ে পায়ে দক্ষিণে এলে ঠিক বিপরীত। লাল মাটিতে যেন চাদর বিছিয়ে দিয়েছে তুলো তুলো বরফ। লালে-সাদায় মঙ্গলের বুকে দুধেআ

মঙ্গলের আকাশে শরতের মেঘ, ঝিরিঝিরি বরফে শীত নেমেছে দক্ষিণে, মুগ্ধ হয়ে দেখল ‘মার্স এক্সপ্রেস’

শেষ আপডেট: 19 September 2019 18:30

চৈতালী চক্রবর্তী

ঈশান কোণে ধোঁয়া ধোঁয়া মেঘ করেছে। উত্তরের খানা-খন্দে লালচে আগুনের আভা। গুমোট গরম কাটিয়ে এখুনি যেন বৃষ্টি নামবে। পায়ে পায়ে দক্ষিণে এলে ঠিক বিপরীত। লাল মাটিতে যেন চাদর বিছিয়ে দিয়েছে তুলো তুলো বরফ। লালে-সাদায় মঙ্গলের বুকে দুধেআলতা রঙ। উপবৃত্তাকারে মঙ্গলের উত্তর থেকে দক্ষিণে পরিক্রমা করে ভিডিও পাঠাল ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ESA) ‘মার্স এক্সপ্রেস’স্পেসক্র্যাফ্ট। সেই ২০০৩ সাল থেকে মঙ্গলের বন্ধু হয়ে গেছে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার অরবাইটিং মার্স এক্সপ্রেস স্পেসক্র্যাফ্ট। মঙ্গলের সঙ্গে জুটি বেঁধেছে সে। লালা গ্রহে কিছু চমক দেখলেই সঙ্গে সঙ্গে ছবি তুলে পৃথিবীতে পাঠিয়ে দেয় মার্স এক্সপ্রেস। এ বারে তার মিশন ছিল মঙ্গলের উত্তর মেরু অভিযান। লাল গ্রহের উত্তরে যদি তাপমাত্রা বেশি থাকে, ঠিক উল্টোটাই হয় দক্ষিণে। স্পেসক্র্যাফ্টের হাই রেজোলিউশন ক্যামেরায় ধরা পড়েছে, লাল গ্রহের উত্তর পিঠের জমাট বাঁধা মেঘ। সাদা ধোঁয়ার মতো ভেসে বেড়াচ্ছে মঙ্গলের-আকাশে। https://twitter.com/esascience/status/1174704390541914112 মঙ্গলের দুই মেরুর স্বভাব একেবারেই আলাদা। উত্তর মেরুর (Northern Hemisphere) ঢাল দক্ষিণের (Southern Hemisphere)থেকে কিছুটা নিচুতে। দুইয়ের মাঝে এবড়ো-খেবড়ো প্রাচীর আছে। ইএসএ-র বিজ্ঞানীরা বলেন, উত্তর মেরুর বয়স নাকি অনেক কম। সেখানে দক্ষিণ বেশি প্রবীণ। উত্তরের খানা-খন্দ (Craters)আগুনে লাল নয়। কিছুটা ধূসর। উত্তরের আকাশে মেঘ দেখা যায়। দক্ষিণের মাটি আবার আগুনের মতো। তাপমাত্রা কম হওয়ায় সেখানে মাঝে মাঝে তুষার ঝড়ও দেখা যায়। [caption id="attachment_143492" align="aligncenter" width="554"] মঙ্গলের চারদিকে ঘুরছে মার্স এক্সপ্রেস। ছবি সৌজন্যে: ইএসএ।[/caption] পৃথিবীর থেকে মঙ্গলের শীত অনেকটাই বেশি। তাপমাত্রা মাইনাস ১২৫ ডিগ্রি সেলসিয়াসের মতো। এই মারাত্মক ঠান্ডায় বরফ গলে জল হওয়ার কোনও সম্ভাবনা নেই। গবেষকরা জানাচ্ছেন, মঙ্গলের বায়ুমণ্ডলের যেহেতু বেশির ভাগটাই উড়ে গিয়েছে তাই তার বায়ুমণ্ডল খুব পাতলা। ফলে, সূর্যের তাপে পৃথিবীর চেয়ে অনেক বেশি তেতে ওঠে ‘লাল গ্রহ’ মঙ্গলের পিঠ। তাই যদি সামান্য জলও থাকে মঙ্গলের পিঠে, তা হলেও খুব তাড়াতাড়ি তা উবে যাবে। সেই উবে যাওয়া জল উপরে উঠে জমে গিয়ে বরফ হয়। সেই বরফের টুকরোগুলো মঙ্গলের মেঘে ভেসে বেড়ায়। মেঘ ভারী হয়ে গেলে বরফের টুকরোগুলো নেমে আসে লাল মাটিতে। মাত্র ১০ মিনিটেই তা মঙ্গলের মাটির ২ কিলোমিটার অবধি এলাকা ভরিয়ে দেয়।  এই মেঘ-বরফের খেলা উত্তরেও মাঝে মধ্যে দেখা যায়।

মার্স এক্সপ্রেসের পাঠানো লাল-গ্রহের নানা ছবি

মার্স এক্সপ্রেসের দুটো ভাগ। অরবিটার আর ল্যান্ডার। ল্যান্ডারের কাজ মঙ্গলের মাটিতে খনিজ ও প্রাণের অস্তিত্ব খুঁজে বার করা। অরবিটারের কাজ নজরদারি। ২০১৪-২০১৫ সালে মার্স এক্সপ্রেসের অরবিটার তথ্য পাঠায়, মঙ্গলের দক্ষিণ পিঠে রয়েছে ‘সাদার্ন আইস শিট’। এর মাঝেই নাকি লুকিয়ে রয়েছে তরল জলে ভর্তি একটি ২০ কিলোমিটার হ্রদ। ১.৫ কিলোমিটার পুরু বরফের আস্তরণের নিচেই নাকি রয়েছে এই হ্রদ। ইএসএ শুধু নয়, এমন তথ্য দিয়েছিল মার্কিন গবেষণা কেন্দ্র নাসাও। নাসার মঙ্গলযান বিশেষজ্ঞরা দাবি করেছিলেন যে জলের সন্ধান মিলেছে লাল গ্রহে। তাঁদের দাবি ছিল,  র‌্যাডারে ধরা পড়েছে মঙ্গলের কোনও কোনও এলাকায় খনিজ স্তরের ঔজ্জ্বল্য অনেক বেশি। বরফ বা খনিজ পাথর নয়, বরফের মাঝে একমাত্র তরল জলের অস্তিত্ব থাকলেই এমন প্রতিফলন দেখাবে র‌্যাডারের ওয়েভ।

```