Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহজাহানের বিরুদ্ধে নতুন করে এফআইআর, খুন-ধর্ষণের সঙ্গে টাকা লুঠেরও অভিযোগ

সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করল পুলিশ। বেড়মজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা গৌর দাস নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই এই এফআইআর দায়ের করা হয়েছে।

শাহজাহানের বিরুদ্ধে নতুন করে এফআইআর, খুন-ধর্ষণের সঙ্গে টাকা লুঠেরও অভিযোগ

শেষ আপডেট: 26 February 2024 14:49

দ্য ওয়াল ব্যুরো: সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়ের করল পুলিশ। বেড়মজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা গৌর দাস নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই এই এফআইআর দায়ের করা হয়েছে। ওই ব্যক্তি তৃণমূলের জেলা পরিষদের বহিষ্কৃত কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান, সন্দেশখালির তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত ব্লক সভাপতি অজিত মাইতি, এবং শাজাহানের মেজো ভাই শেখ সিরাজ সহ বেশ কয়েকজনের তৃণমূল কংগ্রেসের নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগকারীর লিখিত বয়ান অনুযায়ী ভারতীয় দণ্ডবিধির ১৪৭/ ৪২৭/৩২৩/৩৮০ সহ আরও ১৪ টি ধারা এর সঙ্গে যুক্ত করেছে পুলিশ। ইতিমধ্যেই বসিরহাট মহকুমা আদালতে অজিত মাইতিকে পেশ করে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের হেফাজত চেয়ে আবেদন করেছে সন্দেশখালি থানার পুলিশ। অজিত মাইতির বিরুদ্ধে যে অভিযোগ করেছে পুলিশ তা আনা হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধেও। সঙ্ঘবদ্ধ হয়ে খুন-জখম, ধর্ষণ, অগ্নিসংযোগ, বাড়ি ভাঙচুর, লুঠপাট,  ইঞ্জিনভ্যান ভেঙ্গে দেওয়া, এমন কী টাকা লুটের অভিযোগ রয়েছে ওই তৃণমূল নেতাদের বিরুদ্ধে।

রেশন দুর্নীতি কাণ্ডে গত ৫ জানুয়ারি ভোররাতে সন্দেশখালিতে শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিল ইডির আধিকারিকরা। সেই খবর মুহূর্তে ছড়াতেই কয়েক হাজার মানুষ ঘিরে ধরে ইডি আধিকারিকদের। জনতার হামলায় গুরুতর জখম হন ইডির বেশ কয়েকজন কর্মী-আধিকারিক। তল্লাশি বন্ধ রেখেই এলাকা ছাড়তে হয় ইডির টিমকে। তারপর থেকেই বেপাত্তা শাহজাহান। শাহজাহান অনুগামীদের মধ্যে শিবু হাজরা, উত্তম সর্দার, অজিত মাইতিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনও অধরা সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহান।


```