
শেষ আপডেট: 14 August 2023 02:24
দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডের চামোলিতে ফের নতুন করে ফাটল দেখা দিল। ওই এলাকা থেকে ৫টি পরিবারকে ইতিমধ্যেই সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ত্রাণশিবিরে নিরাপদ এলাকায়। মনে করা হচ্ছে ফের নতুন করে উত্তরাখণ্ডে বৃষ্টির পরিমাণ বাড়াতেই এই ফাটল দেখা দিয়েছে।
এ প্রসঙ্গে রবিবার চামোলি জেলার বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রধান জানান, ফাটলের খবর মেলার পরই ৫টি পরিবারকে সরানো হয়েছে নিরাপদ এলাকায়। তাঁরা এই পরিস্থিতির উপর নজর রাখছেন বলেও দাবি করেন। যদিও এ প্রসঙ্গে সুনীল ওয়ার্ড এলাকার সেই বাসিন্দাদের বক্তব্য আলাদা।
সেই সময়ে বাসিন্দাদের জানানো হয় যে এই ছোট ফাটল থেকে ভয়ের কোনও কারণ নেই। তবে বারবার এমন ঘটনায় স্বাভাবিক ভাবেই ভীত হয়ে পড়ছেন সেই এলাকার বাসিন্দারা। জোশীমঠে পরের পর ফাটল যে কোনও দিন ডেকে আনতে পারে বড় বিপর্যয়, সেই আশঙ্কাতেই এখন ভুগছেন বাসিন্দারা।
দিনে একটি ভাল কাজ করলেই মেলে পেট ভরা খাবার! ভাইরাল পড়শি দেশের ‘ভাল কাজের হোটেল’