Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিরাপদেই উদ্ধার পর্যটক ফরাসি তরুণী

দ্য ওয়াল ব্যুরো: ভারতে বেড়াতে এসেছিলেন বছর কুড়ির ফরাসি তরুণী। ঘুরতে গিয়েছিলেন রাজস্থানের পুষ্করে। তার পর আচমকাই নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাজস্থানের আলোয়ার থেকে নিরাপদেই উদ্ধার করা হয়েছে ওই তরুণীকে। জানা গিয়েছে গ

নিরাপদেই উদ্ধার পর্যটক ফরাসি তরুণী

শেষ আপডেট: 15 June 2018 06:01

দ্য ওয়াল ব্যুরো: ভারতে বেড়াতে এসেছিলেন বছর কুড়ির ফরাসি তরুণী। ঘুরতে গিয়েছিলেন রাজস্থানের পুষ্করে। তার পর আচমকাই নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, শুক্রবার রাজস্থানের আলোয়ার থেকে নিরাপদেই উদ্ধার করা হয়েছে ওই তরুণীকে। জানা গিয়েছে গাইলি সোত নামের ওই ফরাসি তরুণী ৩০ মে পুষ্করে পৌঁছেছিলেন। উঠেছিলেন হোলি কা চৌক নামের এক হোটেলে। ১ জুন পুষ্কর থেকে জয়পুরের উদ্দেশে রওনা দেন তিনি। সেদিন থেকেই নিখোঁজ ছিলেন ওই তরুণী। পরিবারে কারোর সঙ্গেই যোগাযোগ না থাকায় চিন্তায় পড়েন গাইলির পরিবার। সোশ্যাল মিডিয়ায় আবেদন করেও গাইলিকে খোঁজার চেষ্টা চালায় তাঁর পরিবার এবং বন্ধুরা। অবশেষে শুক্রবার আলোয়ার থেকে উদ্ধার করা হয় তাঁকে। পুলিশ জানিয়েছে, আলোয়ারের একটি অর্গানিক ফার্মহাউসে গিয়েছিলেন গাইলি। সেখানে নিরাপদেই রয়েছেন তিনি। আরও ১ সপ্তাহ এই ফার্মহাউসেই থাকার পরিকল্পনা রয়েছে ওই ফরাসি তরুণীর।

```