Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আইফেল টাওয়ারের শহরে যুদ্ধের ছায়া, বেলারুশ তারকার সঙ্গে হাতই মেলালেন না ইউক্রেনের মার্তা

দ্য ওয়াল ব্যুরো: এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছায়া এসে পড়ল আইফেল টাওয়ারের শহরে, রোলাঁ গারোর (French Open 2023) লালমাটিতেও। ফরাসি ওপেনের প্রথম রাউন্ডের খেলায় ইউক্রেনের মার্তা কোসত্যুকের মুখোমুখি হয়েছিলেন অস্ট্রেলীয় ওপেন বিজয়ী বেলারুশীয় তা

আইফেল টাওয়ারের শহরে যুদ্ধের ছায়া, বেলারুশ তারকার সঙ্গে হাতই মেলালেন না ইউক্রেনের মার্তা

শেষ আপডেট: 29 May 2023 13:33

দ্য ওয়াল ব্যুরো: এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছায়া এসে পড়ল আইফেল টাওয়ারের শহরে, রোলাঁ গারোর (French Open 2023) লালমাটিতেও।

ফরাসি ওপেনের প্রথম রাউন্ডের খেলায় ইউক্রেনের মার্তা কোসত্যুকের মুখোমুখি হয়েছিলেন অস্ট্রেলীয় ওপেন বিজয়ী বেলারুশীয় তারকা এরিনা সাবালেঙ্কা (Ukrainian vs Belarusian)। বর্তমানে বিশ্ব ক্রমতালিকায় দু’নম্বরে থাকা ফরাসি ওপেনের দ্বিতীয় বাছাই সাবালেঙ্কা প্রত্যাশামতই ৬-৩, ৬-২ জিতেছেন। কিন্তু জয়ের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে যুদ্ধের প্রসঙ্গ। যেখানে ইউক্রেনের বিরুদ্ধে রুশ আগ্রাসনে সরাসরি রাশিয়ার সঙ্গে হাত মিলিয়েছে বেলারুশ।

টেনিসের বহুদিনের রীতি, খেলার শেষে জালের কাছে গিয়ে দুই প্রতিদ্বন্দ্বী করমর্দন করেন। সেখানেই তৈরি হয় নানা মনে রাখার মত দৃশ্য। কিন্তু অস্ট্রেলীয় ওপেন থেকেই মার্তা কোসত্যুক বলে আসছিলেন, যুদ্ধ চলাকালীন রুশ বা বেলারুশীয় খেলোয়াড়দের সঙ্গে তিনি হাত মেলাবেন না। ফলে ম্যাচে স্ট্রেট সেতে পরাজিত হলেও দেখা যায়, কোসত্যুক সটান এগিয়ে গিয়ে আম্পায়ারের সঙ্গে হাত মিলিয়ে চলে গেলেন বসার জায়গায়। সাবালেঙ্কার সঙ্গে কোনও করমর্দন বা সৌজন্য বিনিময় করেননি।

এতে যদিও দর্শকের একাংশ ক্ষুব্ধ হ’ন। কিন্তু মার্তাকে দমানো যায়নি। বছর কুড়ির এই ইউক্রেনীয় খেলোয়াড়ের জন্ম, বড় হয়ে ওঠা, টেনিসে হাতেখড়ি সবই কিভে। এই মুহূর্তে যে শহর রয়েছে একের পর এক নিরন্তর রুশ গোলাবর্ষণের মাঝে। কোতস্যুক পরে সাংবাদিকদের বলেন, তিনি আশা করেন বেলারুশ বা রুশ খেলোয়াড়রা যুদ্ধের নিন্দায় সরব হবেন। সেটা না হলে তাঁর পক্ষে সাবালেঙ্কাকে সম্মান করা মুশকিল।

সাবালেঙ্কা যদিও বলেছেন, যুদ্ধকে সমর্থন করার প্রশ্নই নেই। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তীব্রভাবে বলেন, ‘আমি বার বার বলেছি, আবারও বলছি, এই পৃথিবীতে কেউই যুদ্ধকে সমর্থন করে না। কেউ না। রুশ খেলোয়াড়, বেলারুশীয় খেলোয়াড় কেউই না। যুদ্ধকে কেউ সমর্থন করতে পারে? সুস্থ স্বাভাবিক কারোর পক্ষে যুদ্ধকে সমর্থন করা সম্ভব?’

‘আমি এখনও জানি না, কেন বার বার আমাদের এইভাবে সবার সামনে গিয়ে বলতে হবে, এক এবং এক যোগ করে দুই হয়! আমরা যুদ্ধকে সমর্থন করি না। যদি পারতাম, তাহলে যুদ্ধটা এখনই থামিয়ে দিতাম। কিন্তু সেটা তো আমাদের হাতে নেই’, যোগ করেন সাবালেঙ্কা। পরে যদিও বলেন, ইউক্রেনের খেলোয়াড়রা কেন তাঁদের সঙ্গে হাত মেলাচ্ছেন না, তিনি বুঝতে পারছেন। বস্তুত, তিনি মনে করেন, এর জন্য কোতস্যুককে কোনও রকম হয়রানি করাটা ঠিক নয়।

একেই বলে ধোনি মহিমা! বৃষ্টিতে বানচাল ম্যাচ, স্টেশনেই রাত কাটালেন মাহি ফ্যানরা


```