Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

গরিবদের জন্য বিনামূল্যে খাদ্যশস্য, রান্নার গ্যাস দেবে সরকার, রাহুলের কটাক্ষের জবাবে সংসদে বললেন অর্থমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো : কংগ্রেস সহ প্রতিটি বিরোধী দল অভিযোগ করেছিল, বাজেটে কেবল সরকারের ঘনিষ্ঠ শিল্পপতিদের জন্য নানা সুবিধা করে দেওয়া হয়েছে। শুক্রবার সংসদে এই অভিযোগের জবাব দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। গত বাজেটে গরিবদের জন্য কী প্রস্তাব দেও

গরিবদের জন্য বিনামূল্যে খাদ্যশস্য, রান্নার গ্যাস দেবে সরকার, রাহুলের কটাক্ষের জবাবে সংসদে বললেন অর্থমন্ত্রী

শেষ আপডেট: 12 February 2021 12:31

দ্য ওয়াল ব্যুরো : কংগ্রেস সহ প্রতিটি বিরোধী দল অভিযোগ করেছিল, বাজেটে কেবল সরকারের ঘনিষ্ঠ শিল্পপতিদের জন্য নানা সুবিধা করে দেওয়া হয়েছে। শুক্রবার সংসদে এই অভিযোগের জবাব দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। গত বাজেটে গরিবদের জন্য কী প্রস্তাব দেওয়া হয়েছে, তার তালিকা পেশ করলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, "সরকারের বিরুদ্ধে কেবল অভিযোগ করা বিরোধীদের একাংশের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। সরকার গরিবদের স্বার্থে পদক্ষেপ নিলেও তারা বলে চলেছে, কেবল কয়েকজন শিল্পপতিকেই নাকি নানা সুবিধা করে দেওয়া হচ্ছে। বিরোধীরা এইভাবে মানুষকে ভুল বোঝাতে চায়।" অর্থমন্ত্রী জানান, বাজেটে বলা হয়েছে, ৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হবে। ৮ কোটি মানুষ বিনামূল্যে রান্নার গ্যাস পাবেন। ৪ কোটি মহিলা, কৃষক ও প্রতিবন্ধীকে দেওয়া হবে নগদ টাকা। এর পরেও বিরোধীরা অভিযোগ করছেন, সরকার কেবল কয়েকজন শিল্পপতির স্বার্থ দেখছে। আরও তথ্য দিয়ে নির্মলা বলেন, "প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১ কোটি ৬৭ লক্ষের বেশি বাড়ি তৈরি হয়ে গিয়েছে। সেই বাড়িগুলি কি ধনীদের জন্য তৈরি হয়েছে? ২০১৭ সালের অক্টোবর মাস থেকে প্রধানমন্ত্রী সৌভাগ্যশালী যোজনায় ২ কোটি ৬৭ লক্ষের বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। সরকার মাঝারি ও ক্ষুদ্র সংস্থাগুলিকে ৮ লক্ষ কোটি টাকার বেশি অর্ডার দিয়েছে।" অর্থমন্ত্রী বাজেট পেশ করার পরেই প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তাকে বলেছিলেন অন্তঃসারশূন্য। এখানেই থামেননি রাহুল। তিনি বলেন, “পুরনো কথার চর্বিত চর্বন করা হয়েছে বাজেটে। দেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা থেকে পরিত্রাণের কোনও কৌশল বাজেটে আমি দেখতে পেলাম না। কেন্দ্রীয় ভাবে যে নীতি ঘোষণার উচিত ছিল তা হয়নি। দেশের মানুষ হতাশ।” পরে টুইট করে রাহুল আরও বলেন, “বেকারত্ব, কর্মসংস্থান নিয়ে একটিও কথা বলা হয়নি। মূল সমস্যাগুলিকেই এড়িয়ে যাওয়া হয়েছে।” বাজেটের দুদিন আগে থেকেই জিডিপি, বিনিয়োগ ইত্যাদি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ করে টুইটে আক্রমণ শানাতে শুরু করেছিলেন রাহুল। এদিনে সেটাকেই আরও তীব্র করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। লোকসভা ভোটের প্রচারেও যেখানেই রাহুল গিয়েছেন, সেখানেই আর্থিক দূরবস্থা, বেকারত্ব নিয়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন। কিন্তু উনিশের ভোটে সে সব কাজ দেয়নি। ৩০০-র বেশি আসন নিয়ে দ্বিতীয়বার সরকার গড়েছেন মোদী। কিন্তু রাহুল এদিনও মৌলিক সমস্যাগুলিকেই রাজনৈতিক আক্রমণের হাতিয়ার করলেন।

```