Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

মোদী সরকারের বড় ঘোষণা, বিনামূল্যে বুস্টার ডোজ!

দ্য ওয়াল ব্যুরো: ভারতবর্ষের স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উপলক্ষে কোভিডের বুস্টার ডোজ (booster dose) নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ১৮-৫৯ বছর বয়সী লোকেরা আগামী ১৫ জুলাই থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই টিকা পাবেন। কেন্দ্রীয় সরকারের 'আজা

মোদী সরকারের বড় ঘোষণা, বিনামূল্যে বুস্টার ডোজ!

শেষ আপডেট: 13 July 2022 11:09

দ্য ওয়াল ব্যুরো: ভারতবর্ষের স্বাধীনতার ৭৫তম বার্ষিকী উপলক্ষে কোভিডের বুস্টার ডোজ (booster dose) নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ১৮-৫৯ বছর বয়সী লোকেরা আগামী ১৫ জুলাই থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই টিকা পাবেন। কেন্দ্রীয় সরকারের 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর অংশ হিসাবে ৭৫ দিন ধরে এই অভিযান চালানো হবে।

বুস্টার ডোজ (booster dose) নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখনও তেমন সচেতনতা নেই। ঠিক যেমন কোভিডের দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে অনেকের মধ্যে গা ছাড়া ভাব দেখা গিয়েছিল। জানা গেছে, ১৮-৫৯ বছর বয়সী প্রায় ৭৭ কোটি জনসংখ্যার মধ্যে এখনও অবধি মাত্র এক শতাংশেরও কম মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কার মধ্যে এই পরিসংখ্যান কেন্দ্রের কপালে ভাঁজ ফেলেছে।

‘অপারেশন বুলডোজার’-এ স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, স্বস্তিতে যোগী

আইসিএমআর জানিয়েছে, 'দেশের বেশিরভাগ মানুষই নয় মাসেরও বেশি আগে করোনার দ্বিতীয় ডোজ পেয়ে গিয়েছেন। এই দুটি ডোজ নেওয়ার ছ'মাসের মধ্যে অ্যান্টিবডির ক্ষমতা কমে যায়। সেক্ষেত্রে একটি বুস্টার (booster dose) নেওয়া বাধ্যতামূলক। যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়।'

তাই বুস্টার ডোজ (booster dose) নিয়ে সচেতনতা বাড়াতে স্বাধীনতার ৭৫ বছরে দেশের সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মোদী সরকার। ৭৫ দিনের জন্য একটি বিশেষ অভিযানের পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী ১৫ জুলাই অর্থাৎ শুক্রবার থেকে শুরু হবে এই অভিযান। তবে এর সময়সীমা ভবিষ্যতে আরও বাড়ানো হবে কিনা, তা এখনও জানা যায়নি।


```