
শেষ আপডেট: 15 July 2022 06:39
দ্য ওয়াল ব্যুরো: আজ থেকে দেশজুড়ে শুরু বিনামূল্যে বুস্টার ডোজ (Free Booster Dose)। ১৮ বছর থেকে ৫৯ বছর বয়সি জনগণ এই টিকা পাবেন সরকারি কেন্দ্রে, এমনটাই ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রক। কলকাতাকেও (Kolkata) পুরসভার ১৩৪টি কেন্দ্রে এদিন থেকে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া চলছে। ৯৯টি স্বাস্থ্যকেন্দ্রে কোভিশিল্ড এবং ৩৫টি স্বাস্থ্যকেন্দ্রে কোভ্যাকসিন মিলছে। পুরসভা সূত্রের খবর, তাদের টুইটারে হ্যান্ডেলে এই বুস্টার সংক্রান্ত যাবতীয় তথ্য মিলবে। ওয়েবাসাইটেও দেওয়া রয়েছে সব: www.kmcgov.in ।
বুধবারই কেন্দ্রীয় সরকার ঘোষণা করে, ১৫ জুলাই থেকে সারা দেশে বিনামূল্য বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। ৭৫ দিন ধরে চলবে এই কর্মসূচি। এর পরে বৃহস্পতিবার বিকেলেই কলকাতার মেয়র পারিষদ স্বাস্থ্য ও ডেপুটি মেয়র অতীন ঘোষ জানান, এই বুস্টার ডোজ বিনামূল্যে দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে বারবার আবেদন জানানো হয়েছিল। সেই মতোই ঘোষণা করেছে কেন্দ্র। এবার কলকাতাতেও বুস্টার কর্মসূচি শুরু হবে।
শুধু কলকাতা নয়, এদিন সকাল থেকে সারা দেশজুড়েই বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া শুরু হয়। এই তৃতীয় ডোজ পেয়ে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ থেকে সকলে যেন নিরাপদে থাকতে পারেন, সেই উদ্দেশেই এই কর্মসূচি।
ফের মেট্রো লাইনে ঝাঁপ! কালীঘাটে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির, বন্ধ ডাউনলাইনে ট্রেন চলাচল