Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আজব ব্যাপার! চিপস কিনলে ইন্টারনেট ডেটা ফ্রি

দ্য ওয়াল ব্যুরো: লেজ চিপস কিনলে এক থেকে দুই জিবি ইন্টারনেট ডেটা একেবারে বিনামূল্যে। আবার ধরুন, কুড়কুড়ে কিনলেন, তাহলেও পাবেন ফ্রি নেট ডেটা। মোদ্দা কথা, কুচমুচে স্ন্যাকসের সঙ্গে একেবারে তরতাজা নেট ডেটা ফ্রি। অবিশ্বাস্য মনে হলেও সত্যি। ভারত

আজব ব্যাপার! চিপস কিনলে ইন্টারনেট ডেটা ফ্রি

শেষ আপডেট: 15 September 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: লেজ চিপস কিনলে এক থেকে দুই জিবি ইন্টারনেট ডেটা একেবারে বিনামূল্যে। আবার ধরুন, কুড়কুড়ে কিনলেন, তাহলেও পাবেন ফ্রি নেট ডেটা। মোদ্দা কথা, কুচমুচে স্ন্যাকসের সঙ্গে একেবারে তরতাজা নেট ডেটা ফ্রি। অবিশ্বাস্য মনে হলেও সত্যি। ভারতী এয়ারটেল সম্প্রতি পেপসিকোর সঙ্গে জোট বেঁধে বড়সড় অফার এনেছে। এয়ারটেল গ্রাহকদের জন্যই এই বিশেষ সুবিধা। লেজ চিপস, কুড়কুড়ে আঙ্কল চিপস ও ডরিটসের প্রতি প্যাকেটে মিলবে এই সুবিধা। সেটা কেমন? যদি আঙ্কল চিপসের ১০ টাকার প্যাকেট কেনা হয় তাহলে পাওয়া যাবে ১ জিবি এয়ারটেল ইন্টারনেট ডেটা। যদি বড় ২০ টাকার প্যাকেট কেনা হয় তাহলে মিলবে ২ জিবি নেট ডেটা। গ্রাহক টানকে ভারতের টেলিকম কোম্পানিগুলি প্রায়ই নানারকম আকর্ষক ডেটা নিয়ে আসে। ইন্টারনেটের রকমারি ডেটা পেতে রিল্যায়ান্স জিও-র বিভিন্ন প্যাকেজ আছে। তাই প্রতিযোগিতার বাজার বেশ কঠিন। এয়ারটেলও সেখানে পিছিয়ে থাকবে কেন। তাই সেপ্টেম্বরের গোড়াতেই স্ন্যাকসের সঙ্গে ফ্রি নেট ডেটা নিয়ে আসার ঘোষণা করেছে এয়ারটেল। এই ডেটা পেতে হলে গ্রাহকদের চিপস বা কুড়কুড়ের প্যাকেট কিনে তার পিছনে দেওয়া কুপন কোড নোট করতে হবে। এরপর এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে মাই কুপন অপশনে গিয়ে সেই কোড লিখে পাঠাতে হবে, অর্থাৎ রেডিম করতে হবে। সেটা করার পরে এয়ারটেল অ্যাপে ডেটা প্যাক ক্রেডিট হয়ে যাবে। এরপরে নিজের নম্বরে সেই ডেটা অ্যাকটিভ করা যাবে। ভারতী এয়ারটেলের চিফ মার্কেটিং অফিসার শাশ্বতী শর্মা বলেছেন, এয়ারটেল গ্রাহকদের আরও বেশি ইন্টারনেট ডেটা দিতেই এই বিশেষ অফার। গ্রাহকরা এবার থেকে তাঁদের পছন্দের স্ন্যাকসের সঙ্গেই পেয়ে যাবেন ৪জি ইন্টারনেট ডেটা। এই ডেটা প্যাকে আরও নিত্যনতুন অফার ও অ্যাওয়ার্ড দেওয়ারও ব্যবস্থা করা হবে।

```