Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভোরের কুয়াশায় বীরভূমে পথ দুর্ঘটনা, ট্রাকের চাকায় পিষে মৃত্যু চার মহিলা শ্রমিকের, আহত ১১

ভোরের কুয়াশায় বীরভূমে পথ দুর্ঘটনা, ট্রাকের চাকায় পিষে মৃত্যু চার মহিলা শ্রমিকের, আহত ১১

শেষ আপডেট: 6 February 2024 12:45

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ভোরবেলা ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার মহিলা শ্রমিকের। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। পরে একজন হাসপাতালে মারা গিয়েছেন। আহত হয়েছে আরও ১১ জন। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রামপুরহাটের মুনসুবা মোড়ে।

স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার ভোর চারটে নাগাদ রামপুরহাট ১ ব্লকের চিতুরি গ্রাম থেকে শ্রমিকরা মাড়গ্রামের উদ্দেশে বেড়িয়েছিলেন। ১৫-১৬ জন শ্রমিকের দলটি ধান রোপণের কাজ করেন। অন্যান্য দিনের মতো এদিনও যন্ত্রচালিত ভ্যানে ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে মাড়গ্রাম যাচ্ছিলেন তাঁরা।  এদিন ভোরবেলা মেঘলা ও কুয়াশাচ্ছন্ন থাকার জন্য দৃশ্যমানতা কম ছিল।

১৪ নম্বর জাতীয় সড়কে রামপুরহাটের মুনসুবা মোড়ের কাছে মল্লারপুরের দিক থেকে আসা একটি গাড়ি ইঞ্জিনচালিত ভ্যানে পিছন থেকে ধাক্কা মারে।  ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে যান  যাত্রীরা। উল্টোদিক থেকে আসা একটি গাড়ি তখনই তাঁদের চাপা দিয়ে চলে যায়।

পুলিশ সূত্রের খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে রাসমনি সর্দার, লীলা লেট ও রাখি সর্দারের। এছাড়া রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে আরেক মহিলা শ্রমিকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎধীন রয়েছেন ১১ জন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রামপুরহাট থানার পুলিশ ও রামপুরহাট দমকল বাহিনীর কর্মীরা। ঘাতক ম্যাটাডরটি আটক করেছে পুলিশ। যদিও গাড়ির চালক ও খালাসি পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, জাতীয় সড়কে ভ্যান চলাচল নিষিদ্ধ থাকলেও ভোরবেলা নজরদারি এড়িয়েই ভ্যানটি জাতীয় সড়ক ধরে মাড়গ্রাম যাচ্ছিল। তখনই দুর্ঘটনা ঘটে।


```