Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রঙ খেলে স্নান করতে নেমে পানিহাটির গঙ্গায় তলিয়ে গেল চার কিশোর, নেমেছে ডুবুরি

রঙ খেলে পানিহাটি আশ্রম ঘাটে চার বন্ধু স্নান করতে নেমেছিল।

রঙ খেলে স্নান করতে নেমে পানিহাটির গঙ্গায় তলিয়ে গেল চার কিশোর, নেমেছে ডুবুরি

শেষ আপডেট: 25 March 2024 19:13

দ্য ওয়াল ব্যুরো: দোলের দিন মর্মান্তিক ঘটনা পানিহাটিতে।

রঙ খেলে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল চার যুবক। সূ্ত্রের খবর, রঙ খেলে পানিহাটি আশ্রম ঘাটে চার বন্ধু স্নান করতে নেমেছিল। সেই সময় বান আসে। জলের তোড়ে ভেসে যায় চারজনই। তারপর থেকেই খোঁজ মিলছে না তাদের। পরে একজন উঠে আসতে পারলেও বাকি তিনজনের খোঁজ নেই।

সোমবার খড়দহ থানার আশ্রম ঘাটে এই ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছেন, দুপুরের দিকে এই ঘটনা ঘটেছে। চার বন্ধু আশ্রম ঘাটে এসেছিল স্নান করতে। জলে নেমেছিল তারা। কিন্তু হঠাৎই সেই সময় গঙ্গায় বান আসে। জলের তোড় সামলাতে না পেরে চারজনেই ভেসে যায়। তাদের চিৎকারে ঘাটে লোকজন জড়ো হয়ে যায়। একজন কোনওমতে সাঁতার কেটে পাড়ে এসে উঠতে পারলেও বাকিরা পারেনি। সেই এসে খবর দেয় যে বাকিরা ভেসে গেছে। খবর পেয়ে তাদের পরিবারের লোকজনও ছুটে আসে। খবর যায় পুলিশে।

দুপুরের পর থেকে পানিহাটির আশ্রম ঘাটে রয়েছে পুলিশের বিরাট টিম। গঙ্গায় ডুবুরি নামানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তল্লাশি চলছে। জলে নেমে কিশোরদের খুঁজছে ডুবুরিরা। স্থানীয় লোকজনও আছে তাদের সঙ্গে।

নিখোঁজরা সকলেই পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের শ্যামা দাস রোডের বাসিন্দা। রনি, আদিত্য, নিরাজ এবং শিবম এই চার বন্ধুই আজ স্নান করতে নেমেছিল পানিহাটির আশ্রম ঘাটে। এদের মধ্যে শিবম সাঁতরে উঠলেও, বাকিরা পারেনি। নিখোঁজদের পরিবারের লোকজন বলছে, তারা যে ঘাটে এসেছিল তা জানতই না পরিবারের লোকজন। জানা গেছে, ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও।


```