
শেষ আপডেট: 18 March 2023 09:49
দ্য ওয়াল ব্যুরো: বিচারাধীন বন্দিকে (undertrial prisoner) হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল পুলিশের। কিন্তু সেখান থেকে ফেরার পথে তাকে নিয়ে যাওয়া হল শপিং মলে (shopping mall)। রীতিমতো ঘুরিয়ে দেখানো হল সব কিছু। ঘটনার ভিডিও ভাইরাল হতেই এক সাব-ইন্সপেক্টর সহ চারজন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউতে (Lucknow)। পুলিশ সূত্রে জানা গেছে, গত বছর জুন মাসে অস্ত্র আইনে গ্রেফতার করা হয়েছিল ঋষভ রাই নামে এক ব্যক্তিকে। তারপর থেকেই লখনউয়ের একটি জেলে বিচারাধীন অবস্থায় বন্দি রয়েছে সে।
সম্প্রতি তার কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। আদালত গত ৭ মার্চ তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য একটি সরকারি হাসপাতালে যাওয়ার অনুমতি দেয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চারজন পুলিশ কর্মীকে দায়িত্ব দেওয়া হয়, যাঁদের মধ্যে ছিলেন সাব ইন্সপেক্টর রাম সেবক, কনস্টেবল অনুজ ধামা, নীতিন রানা এবং রামচন্দ্র প্রজাপতি।
সূত্রের খবর, এদিন ঋষপের স্বাস্থ্য পরীক্ষার পর হাসপাতাল থেকে বেরিয়ে ওই চারজন পুলিশ কর্মী তাকে নিয়ে একটি শপিংমলে যান। সেখানে রীতিমতো পাহারা দিয়ে সবকিছু ঘুরিয়ে দেখানো হয় তাকে। সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়ে যায়। তা চোখে পড়তেই তদন্ত নির্দেশ দেয় লখনউ পুলিশ কমিশনারেট। তারপরেই বরখাস্ত করা হয় চার পুলিশ কর্মীকে।
কাঁঠাল গাছে কী বসে? চিতাবাঘের আতঙ্ক ধূপগুড়ির গ্রামে, ছুটে এলেন বনকর্মীরা