Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহেশতলায় বহুতলে বিস্ফোরণ, গ্যাস সিলিন্ডার ফেটে জখম ৪

বিস্ফোরণে জখম চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহেশতলায় বহুতলে বিস্ফোরণ, গ্যাস সিলিন্ডার ফেটে জখম ৪

মহেশতলায় বহুতলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

শেষ আপডেট: 15 June 2024 11:33

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: শনিবার সাতসকালে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল মহেশতলা। ১১ নম্বর ওয়ার্ডের সরকারপাড়ায় একটি বহুতলে এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিক অনুমান একটি ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। অন্য কারণও খতিয়ে দেখছে পুলিশ। বিস্ফোরণে জখম চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক।  

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালবেলা বহুতল আবাসনের চারতলার একটি ফ্ল্যাটে প্রবল বিস্ফোরণ হয়। পরপর দুবার বিকট আওয়াজ শুনে পান বাসিন্দারা। তারপরেই আগুন লেগে যায়। ওই ফ্ল্যাটটির একাংশ ভেঙে পড়ে অচিরেই। আশেপাশের একাধিক ফ্ল্যাটের কাচ ভেঙে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। আসে পুলিশও।  

এই ঘটনায় আতঙ্কিত ওই বহুতলের বাসিন্দারা। তাঁরা জানান, স্বাভাবিক ছন্দেই শুরু হয়েছিল সকাল। হঠাৎই বিকট আওয়াজে কেঁপে ওঠে গোটা বাড়ি।  পরে তাঁরা বুঝতে পারেন তাঁদের আবাসনের চার তলাতেই বিস্ফোরণ হয়েছে। আতঙ্কে ছোটাছুটি শুরু করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আসে দমকলও। শুরু হয় উদ্ধার কাজ। ওই ফ্ল্যাট থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণের জেরে বাড়িটির একাংশ ভেঙে নীচে পড়ে যায়। নীচে রাস্তায় তখন দাঁড়িয়েছিলেন অনেকে। বাড়ির ভাঙা অংশ গায়ে পড়ে গুরুতর জখম হয়েছেন তাঁদের মধ্যে একজন। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁকেও। খবর পেয়ে সিইএসসির আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে বাড়িটি বিদ্যুৎ বিচ্ছিন্ন করেন। 


```