Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

আইএস যোগ? শিয়ালদা ও হাওড়া স্টেশন থেকে পাকড়াও চার সন্দেহভাজন জঙ্গি

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় জাল বিস্তার করার হুমকি আগেই দিয়েছিল ইসলামিক স্টেট (আইএস)। মাস ঘুরতেই খাস শহরের বুক থেকে ধরা পড়ল  বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবি-র চার সক্রিয় সদস্য, অন্তত পুলিশের দাবি এমনটাই। শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে

আইএস যোগ? শিয়ালদা ও হাওড়া স্টেশন থেকে পাকড়াও চার সন্দেহভাজন জঙ্গি

শেষ আপডেট: 24 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় জাল বিস্তার করার হুমকি আগেই দিয়েছিল ইসলামিক স্টেট (আইএস)। মাস ঘুরতেই খাস শহরের বুক থেকে ধরা পড়ল  বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন নব্য জেএমবি-র চার সক্রিয় সদস্য, অন্তত পুলিশের দাবি এমনটাই। শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে এই চারজনকে পাকড়াও করেছে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃতেরা হল, — মহম্মদ জিয়াউর রহমান ওরফে মহসিন, মামুনুর রশিদ, মহম্মদ শাহিন আলম ওরফে আলামিন এবং রবিউল ইসলাম। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে মহম্মদ জিয়াউর রহমান ও মামুনুর রশিদ বাংলাদেশের বাসিন্দা। শিয়ালদা স্টেশনের পার্কিং এরিয়া থেকে মঙ্গলবার সকালে এই দু’জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করেই খোঁজ মেলে রবিউল ও আলামিনের। রবিউল বীরভূমের নয়াগ্রামের বাসিন্দা। পুলিশের দাবি, আলামিন বাংলাদেশের জেএমবি-র সক্রিয় সদস্য। হাওড়া স্টেশন চত্বর থেকে রবিউল ও আলামিন ধরা পড়ে। ধৃতদের কাছ থেকে মোবাইল-সহ জিহাদ সংক্রান্ত প্রচুর নথি উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। মোবাইল ঘেঁটে প্রচুর ছবি ও ভিডিও পাওয়া গেছে বলে খবর। গোয়েন্দা সূত্রে খবর, জেরায় এই চারজন জানিয়েছে, তারা নব্য জেএমবি-র সক্রিয় সদস্য। ইসলামিক স্টেটের মতাদর্শে অনুপ্রাণিত। তদন্তকারীদের ধারণা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে নতুন করে ঘাঁটি তৈরি করাই উদ্দেশ্য জেএমবি-র। এই সংগঠনকে প্রত্যক্ষ ভাবে মদত দিচ্ছে আইএস। ২০১৪-য় খাগড়াগড় বিস্ফোরণে নাম উঠে আসে জেএমবি জঙ্গিগোষ্ঠীর। এর পর ২০১৬-য় ঢাকার গুলশনে হোলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলা চালায় এই জঙ্গিগোষ্ঠী। সেই ঘটনায় ২০ জনের মৃত্যু হয়। বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণের পর থেকেই কেন্দ্রের নিশানায় ছিল জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ  (জেএমবি)জঙ্গিগোষ্ঠী। তাদের গতিবিধির উপরও কড়া নজর রাখাও হচ্ছিল। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একটি নোটিস জারি করে বলা হয়, পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা— এই তিন রাজ্যের বাংলাদেশ সীমান্তে লাগোয়া বেশ কয়েকটি জেলাতে তাদের বেস ক্যাম্প তৈরি করার পরিকল্পনা করছে জেএমবি। শুধু তাই নয়, দক্ষিণ ভারতে তাদের নেটওয়ার্ক বিস্তার করার চেষ্টা করছে এই জঙ্গিগোষ্ঠী।

```