Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ওড়না বেঁধে তৈরি দড়ি, হোমের তিন তলা উঁচু বারান্দা থেকে পালাল চার নাবালিকা

দ্য ওয়াল ব্যুরো: অভিনব উপায়ে হোম থেকে পালাল চার নাবালিকা! রবিবার সকালে বিহারের পাটলিপুত্র কলোনির হোমের তিনতলার বারান্দা থেকে পালায় তারা। সরঞ্জাম বলতে ছিল কয়েকটা ওড়না! পুলিশ জানিয়েছে, গত মাসেই আশা কিরণ নামের ওই সরকারি হোমে আনা হয়েছিল পলাতক

ওড়না বেঁধে তৈরি দড়ি, হোমের তিন তলা উঁচু বারান্দা থেকে পালাল চার নাবালিকা

শেষ আপডেট: 11 November 2018 20:04

দ্য ওয়াল ব্যুরো: অভিনব উপায়ে হোম থেকে পালাল চার নাবালিকা! রবিবার সকালে বিহারের পাটলিপুত্র কলোনির হোমের তিনতলার বারান্দা থেকে পালায় তারা। সরঞ্জাম বলতে ছিল কয়েকটা ওড়না! পুলিশ জানিয়েছে, গত মাসেই আশা কিরণ নামের ওই সরকারি হোমে আনা হয়েছিল পলাতক চার নাবালিকাকে। তাদের মধ্যে তিন জনের বয়স ১৬, এক জনের ১২। ঠিক কী কারণে তারা পালাল, তা এখনও জানা যায়নি। কী ভাবেই বা নিরাপত্তা রক্ষীদের চোখ এড়াল, তা-ও এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পরপর কয়েকটি ওড়না বেঁধে লম্বা দড়ির মতো বানায় তারা। সেই 'দড়ি' বেয়েই তিন তলা উঁচু বারান্দা থেকে নীচে নামে। সকলের  চোখে ধুলো দিয়ে পালায় হোম থেকে। কর্তৃপক্ষের তরফে এফআইআর দায়ের হওযার পরে তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এপ্রিল মাসেই সামনে এসেছিল বিহারের মুজফ্ফরপুরের হোমে তিরিশেরও বেশি কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল হোম কর্তাদের বিরুদ্ধে। সারা দেশ থমকে গিয়েছিল বিকৃত মানসিকতার এই নজিরে। এই কিশোরীদের পালানোর পিছনেও তেমন কোনও কারণ আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।  

```