দ্য ওয়াল ব্যুরো : শনিবার রাতভর অপরাধীদের বিভিন্ন গোষ্ঠীর সংঘর্ষ চলেছে শিকাগো শহরে। কবরখানায়, গানের জলসায়, সর্বত্র চলেছে গোলাগুলি। পুলিশের হিসাব, ৪০ জন গুলিবিদ্ধ হয়েছে সাত ঘন্টায়। তার মধ্যে মারা গিয়েছে চারজন।
শিকাগো পুলিশের কর্তা ফ্রেড ওয়ালার জানিয়েছেন, বেশ কয়েকটি বড় জমায়েতে গুলি চলেছে। শিকাগোর সংবাদমাধ্যমের দাবি, অপরাধীদের গোষ্ঠীদ্বন্দ্ব সবচেয়ে বেশি তীব্র আকার নিয়েছিল ওয়েস্ট স্ট্রিটে। সেখানে ২৫ জন গুলিবিদ্ধ হয়েছে। পুলিশকর্তা ওয়েলারের দাবি, শিকাগোয় বন্দুকবাজি গত বছরের তুলনায় কমেছে। গতবছর ১ অগাস্ট অবধি যতবার গুলি চলেছিল এবছর চলেছে তার চেয়ে ৫৩৩ বার কম।
একইসঙ্গে তিনি বলেছেন, তার মানে এই নয় যে আমরা অপরাধীদের বিরুদ্ধে জয়লাভ করেছি। তবে আমি প্রতিজ্ঞা করছি, তারা শেষপর্যন্ত পরাস্ত হবে।