Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গাছের ডালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু চারটি লুপ্তপ্রায় বসন্তবৌরি পাখির, বৈদ্যবাটিতে আলোড়ন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারটি লুপ্তপ্রায় বসন্ত বৌরি পাখির মৃত্যুতে আলোড়ন পড়ল বৈদ্যবাটিতে।  বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগে সরব হলেন বাসিন্দারা। 

গাছের ডালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু চারটি লুপ্তপ্রায় বসন্তবৌরি পাখির, বৈদ্যবাটিতে আলোড়ন

শেষ আপডেট: 25 December 2023 19:00

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারটি লুপ্তপ্রায় বসন্ত বৌরি পাখির মৃত্যুতে আলোড়ন পড়ল বৈদ্যবাটিতে।  বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগে সরব হলেন বাসিন্দারা। 

সোমবার বেলার দিকে বৈদ্যবাটি ১১ নম্বর রেলগেটের পশ্চিম পারে হঠাৎই দু’টি পাখিকে গাছের ওপর থেকে পড়ে যেতে দেখেন স্থানীয়রা। কী কারণে পাখিগুলোর মৃত্যু হল তা প্রথমে বোঝা যায়নি। কিছুক্ষণ পরে ওই জায়গায় আবারও দু’টি পাখিকে গাছের ওপর থেকে পড়তে দেখা যায়। স্থানীয় এক বাসিন্দা বলেন, “আজ সকালে হঠাৎ দেখি চারটে পাখি গাছের নীচে মরে পড়ে আছে। এরপরেই আমরা পুলিশে খবর দেই।” 

স্থানীয় বাসিন্দারা জানান, চারটিই বসন্তবৌরি পাখি। যা সচরাচর দেখা যায় না এখন। তাঁরা বলেন, “মাঝে মধ্যেই এখানে কাক, পায়রা, শালিক, চড়ুই পাখি মরে পরে থাকতে দেখা যাচ্ছিল। কিন্তু কী কারণে পাখি মরছে তা কেউ খেয়াল করেননি। আজ চারটি পাখির মৃত্যুর পরে স্থানীয়রা শেওড়াফুলি ফাঁড়িতে খবর দেন। পুলিশ বিদ্যুৎ দফতরের কর্মীদের বিষয়টি খতিয়ে দেখতে বলেন। পরে বিদ্যুৎ দফতর তারের সঙ্গে যে সব ডাল লেগে আছে সেগুলোর ছেঁটে দেওয়ার ব্যবস্থা করে।” সিইএসসির এক কর্মী দেব কুমার বলেন, “পাখিগুলি গাছের উপর বসেছিল। মেন লাইনের সঙ্গে পা ঠেকে যাওয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে। আমরা জানতে পেরে গাছের ডাল ছেঁটে দিয়েছি।”


```