Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কসবা থেকে পাকড়াও চার ভুয়ো আয়কর আধিকারিক, তল্লাশির নামে লুঠপাটের অভিযোগ

দোকান থেকে সোনা ও নগদ আড়াই লক্ষ টাকা লুঠ করে দোকানদার ভাগবন্ত গেছ ওরফে অজয়কে গাড়িতে তুলে দিল্লি রোডে ছেড়ে দিয়ে চম্পট দেয় তারা। 

কসবা থেকে পাকড়াও চার ভুয়ো আয়কর আধিকারিক, তল্লাশির নামে লুঠপাটের অভিযোগ

শেষ আপডেট: 24 November 2023 19:20

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: কলকাতার কসবা থানা এলাকা থেকে পুলিশের জালে পড়ল চার নকল আয়কর আধিকারিক। মঙ্গলবার রাতে শ্রীরামপুর কুমিরজলা রোডে একটি সোনা গলানোর দোকানে আয়কর অফিসার সেজে হানা দিয়েছিল কয়েকজন। অভিযোগ, দোকান থেকে সোনা ও নগদ আড়াই লক্ষ টাকা লুঠ করে দোকানদার ভাগবন্ত গেছ ওরফে অজয়কে গাড়িতে তুলে দিল্লি রোডে ছেড়ে দিয়ে চম্পট দেয় তারা। 

শ্রীরামপুর থানায় অভিযোগ দায়েরের পরে তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে নকল আয়কর হানায় ব্যবহৃত গাড়িটি চিহ্নিত হয়। শ্রীরামপুর থানার পুলিশ বুধবার হাওড়ার গোলাবাড়ি থানা এলাকা থেকে একটি চারচাকা গাড়ি ও তার চালককে আটক করে। পরে তাকে গ্রেফতার করে আদালতে পেশ করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তারপরেই অভিযুক্তদের খোঁজ মেলে। বৃহস্পতিবার রাতে কলকাতার কসবা থানা এলাকা থেকে চারজনকে গ্রেফতার করে। অভিযুক্তরা হল সাগর কাপ্তে, প্রশান্ত মুলিক, দাত্তা বাঙেল ও চেতন প্রকাশ।

পুলিশ সূত্রে জানা গেছে সাগর কাপ্তে কলকাতার বড় বাজার এলাকায় থাকত। পরে কলকাতাতেই বিভিন্ন জায়গায় আস্তানা গাড়ে। আগে সোনা গালাই এর কাজ করত। মহারাষ্ট্রের যারা এই কাজে যুক্ত তাদের চেনে। বদ সঙ্গ আর নেশায় আসক্ত হয়ে পড়ে সাগর। টাকার প্রয়োজনে তার পরিচিত সেই সব লোককেই টার্গেট করতে শুরু করে। এর আগে একাধিক জায়গায় একই কায়দায় লুঠ করেছে। মাস খানেক আগেও বটতলা থানা এলাকায় একই ধরনের অপরাধ করে পালিয়ে যায়। সাগর জানত সোনা গলানোর কারবারে কিছু অস্বচ্ছতা থাকে। চুরি ডাকাতি হলে পুলিশে অভিযোগ হবে না। সেই সুযোগটাকেই কাজে লাগাতে চাইত। তবে পুলিশের তৎপরতায় এবার ধরা পড়ে যায়। আরও এক অভিযুক্ত পলাতক রয়েছে।

ধৃতদের শুক্রবার শ্রীরামপুর আদালতে পেশ করে হেফাজতে নেওয়া হয়। তাদের জিজ্ঞাসাবাদ করলেই টাকা ও সোনার হদিস মিলবে বলে পুলিশের দাবি।


```