Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

পঞ্জাবেই লুকিয়ে রয়েছে চারটি পাক ড্রোন, যোগ রাখছে খলিস্তানি জঙ্গিদের সঙ্গে, সতর্ক করল এনআইএ

দ্য ওয়াল ব্যুরো: একটা নয়, আগ্নেয়াস্ত্র নিয়ে পঞ্জাবের গ্রামে নেমেছিল চারটে পাক ড্রোন। এমনটাই জানাল গোয়েন্দা সূত্র। পঞ্জাবের তরণতারণে খলিস্তানি জঙ্গিদের কাছে আধুনিক অস্ত্র পৌঁছে দিতে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পঞ্জাবে উড়ে এসেছিল এই ড্রোনগুলি।

পঞ্জাবেই লুকিয়ে রয়েছে চারটি পাক ড্রোন, যোগ রাখছে খলিস্তানি জঙ্গিদের সঙ্গে, সতর্ক করল এনআইএ

শেষ আপডেট: 26 September 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: একটা নয়, আগ্নেয়াস্ত্র নিয়ে পঞ্জাবের গ্রামে নেমেছিল চারটে পাক ড্রোন। এমনটাই জানাল গোয়েন্দা সূত্র। পঞ্জাবের তরণতারণে খলিস্তানি জঙ্গিদের কাছে আধুনিক অস্ত্র পৌঁছে দিতে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পঞ্জাবে উড়ে এসেছিল এই ড্রোনগুলি। জাতীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, এই চারটি ড্রোন ভারতীয় সীমায় ঢুকেছিল ঠিকই, তবে বেরিয়ে যেতে পারেনি। সম্ভাবনা রয়েছে সেগুলিকে পঞ্জাবেরই কোথাও লুকিয়ে রাখা হয়েছে। ড্রোনগুলিকে খুঁজতে জোরদার তল্লাশি শুরু করেছে পঞ্জাব পুলিশ। গোয়েন্দা সূত্র জানাচ্ছে, বিপুল সংখ্যক এ কে ৪৭ রাইফেল, গ্রেনেড, স্যাটেলাইট ফোন এবং যুদ্ধের অন্যান্য সরঞ্জাম নিয়ে ওই চারটি ড্রোন ঢুকেছিল পঞ্জাবে। রেডারে যাতে ধরা না পড়ে, সেজন্য খুব নিচু দিয়ে উড়ে গিয়েছে সেগুলি। পাঞ্জাব পুলিশের এক উচ্চপদস্থ অফিসার জানিয়েছেন, ড্রোনগুলি ১০ বার উড়ে এসে পাঞ্জাবে অস্ত্রশস্ত্র ফেলে গিয়েছে। কিন্তু একবারও তারা রেডারে ধরা পড়েনি। তারা যে জিনিসগুলি ফেলে গিয়েছে, তার মধ্যে আছে পাঁচটি স্যাটেলাইট ফোন। তা থেকে মনে হয়, ওইসব অস্ত্রশস্ত্র জম্মু-কাশ্মীরে পাঠানো হচ্ছিল। কারণ সেখানে এখনও ইন্টারনেট যোগাযোগ নিষিদ্ধ। পঞ্জাবের ঘটনায় নড়েচড়ে বসেছে কেন্দ্র। শত্রু ড্রোনের মোকাবিলা কী ভাবে করা যায় তা ঠিক করতে প্রশাসনিক বৈঠকও হয়েছে। নিয়ন্ত্রণরেখা বরাবর সতর্কতা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। তরণতারণ থেকে ইতিমধ্যেই চার জঙ্গিকে হাতেনাতে পাকড়াও করেছে পুলিশ। তাদের থেকে উদ্ধার হয়েছে ৫টি একে-৪৭ রাইফেল, পিস্তল, স্যাটেলাইট ফোন, হ্যান্ড গ্রেনেড এবং কয়েক লক্ষ টাকার নকল নোট। ধৃত জঙ্গিরা নিষিদ্ধ খালিস্তান জিন্দাবাদ ফোর্স নামে জঙ্গি সংগঠনের সদস্য বলে জানিয়েছে পুলিশ। সেনাপ্রধান বিপিন রাওয়াত আগেই জানিয়েছিলেন, পঞ্জাবে ফের অশান্তি ও হিংসা ছড়ানোর ষড়যন্ত্র চালানো হচ্ছে। বহিরাগত শক্তির মদতেই সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ খালিস্তানি জঙ্গি সংগঠন। জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) রিপোর্ট বলছে, পাকিস্তানেও খালিস্তানপন্থী জঙ্গিরা সক্রিয়। দল খালসা ইন্টারন্যাশনাল (ডিকেআই) নামে একটি সন্ত্রাসবাদী সংগঠন গড়ে পাকিস্তান থেকে কাজ চালাচ্ছে তারা। পঞ্জাবকে ভারত থেকে বিচ্ছিন্ন করে পৃথক খালিস্তান তৈরির লক্ষ্যে খলিস্তান টেরর ফোর্স (কেটিএফ)এবং ডিকেআই হাত মিলিয়ে কাজ করছে। এই সংগঠনকে মদত দিচ্ছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই এবং অন্যান্য অন্যান্য জঙ্গি সংগঠনগুলো। পড়তে ভুলবেন না

```