Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশ বাংলো লক্ষ্য করে গ্রেনেড হামলা কাশ্মীরে, আহত ৪

দ্য ওয়াল ব্যুরো: বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ অব্যাহত উপত্যকায়। এ বার পুলিশ কার্য্যালয় লক্ষ্য করে গ্রেনেড হামলা করল জঙ্গিরা। আহত হয়েছেন চার সাধারণ নাগরিক। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। শুক্রবার দুপুরে পুলওয়ামা জেলার অবন্তিকাপোরায় জেলা পুল

পুলিশ বাংলো লক্ষ্য করে গ্রেনেড হামলা কাশ্মীরে, আহত ৪

শেষ আপডেট: 17 August 2018 10:49

দ্য ওয়াল ব্যুরো: বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ অব্যাহত উপত্যকায়। এ বার পুলিশ কার্য্যালয় লক্ষ্য করে গ্রেনেড হামলা করল জঙ্গিরা। আহত হয়েছেন চার সাধারণ নাগরিক। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। শুক্রবার দুপুরে পুলওয়ামা জেলার অবন্তিকাপোরায় জেলা পুলিশের কার্য্যালয়ের মূল ফটকের দিকে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। পুলিশ জানিয়েছে, রাস্তার উল্টোদিক থেকে ছোড়ায় লক্ষ্যভ্রষ্ট হয় গ্রেনেড। আহত হন ওই চার পথ চলতি মানুষ। এ দিন সকাল থেকেই সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে বান্দিপোরা জেলার পশ্চিমাংশ। রুটিন  তল্লাশি চলার সময় শুক্রবার ভোরে নিরাপত্তাবাহিনীর কাছে বিশেষ সূত্রে খবর যায় ডেউটি গ্রামে ঘাঁটি গেড়েছে জঙ্গিরা। খানিক ক্ষণের মধ্যেই সেখানে পৌঁছয় নিরাপত্তাবাহিনী। সেনাদের গ্রামে ঢুকতে দেখেই গ্রামের বাড়ি থেকে গুলি চালাতে থাকে জঙ্গিরা। সেনাও ঘিরে ফেলে ওই এলাকা। দীর্ঘক্ষণ গুলি বিনিময় হয় দু’পক্ষের মধ্যে। ২২ নম্বর ব্যাটেলিয়নের এক জওয়ান আহত হন। স্বাধীনতা দিবসের দিন থমথমে ছিল গোটা জম্মু ও কাশ্মীর। বিচ্ছিন্নতাবাদীদের ডাকা বনধে রাস্তায় লোক প্রায় বেরোয়নি বললেই চলে। সেদিন যদিও নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল গোটা ভূস্বর্গ। সেদিন কোনও হিংসার ঘটনা ঘটেনি সারা উপত্যকায়। স্বাধীনতা দিবস মিটতেই আবার কাশ্মীর ফিরে গেল সেই বারুদের গন্ধেই।  

```