Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশ্য রাস্তায় মহিলাকে লক্ষ্য করে হস্তমৈথুন, এবার উল্টোডাঙায়!

দ্য ওয়াল ব্যুরো: গুরগাঁওয়ের ঘটনার পরে এবার কলকাতা।  ৪০ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে প্রকাশ্যে এক তরুণীকে উদ্দেশ করে হস্তমৈথুনের অভিযোগ উঠল।  সোমবার ২৮ বছরের এক তরুণী বাড়ি ফিরছিলেন তাঁর কাজ সেরে, তখনই অভিযুক্ত তাঁকে বিরক্ত করে এবং হস্তমৈথুন শ

প্রকাশ্য রাস্তায় মহিলাকে লক্ষ্য করে হস্তমৈথুন, এবার উল্টোডাঙায়!

শেষ আপডেট: 19 June 2019 14:42

দ্য ওয়াল ব্যুরো: গুরগাঁওয়ের ঘটনার পরে এবার কলকাতা।  ৪০ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে প্রকাশ্যে এক তরুণীকে উদ্দেশ করে হস্তমৈথুনের অভিযোগ উঠল।  সোমবার ২৮ বছরের এক তরুণী বাড়ি ফিরছিলেন তাঁর কাজ সেরে, তখনই অভিযুক্ত তাঁকে বিরক্ত করে এবং হস্তমৈথুন শুরু করে রাস্তার উপর।  কলকাতার উল্টোডাঙা এলাকায় এই ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী। পুলিশের কাছে এফআইআর দায়ের করেছেন মহিলা।  সেখানে পিন্টু বলে একজনের নামে অভিযোগ করা হয়েছে।  পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত বেশ ক’দিন ধরেই ওই তরুণীকে বিরক্ত করছিল।  বারবার তিনি পিন্টুকে বাধাও দিয়েছেন।  জানিয়েছেন, পিন্টুর প্রতি তাঁর কোনও আগ্রহ নেই।  তারপরেও থামেনি বিরক্ত করা।  বরং উল্টে পিন্টু অনেক বেশি মরিয়া হয়ে উঠেছিল ওই তরুণীর প্রতি।  আর তারপরেই সোমবার এই ঘটনা ঘটল। তদন্তকারী এক অফিসার জানান, “অভিযুক্তের বিরুদ্ধে আইপিসির ৩৫৪ডি অর্থাৎ একজন মহিলার আগ্রহ না থাকা সত্ত্বেও কেউ যদি তাঁকে বারবার বিরক্ত করে কথা বলার চেষ্টা করে, ৫০৯ ধারা অর্থাৎ এমন কোনও শব্দ, অঙ্গভঙ্গি বা ব্যবহার করা যা কোনও মহিলার সম্ভ্রমকে আঘাত করে—এই দুই ধারা দেওয়া হয়েছে। ” আপাতত তদন্ত চলছে।  সূত্রের খবর, খুব তাড়াতাড়িই মহিলার বয়ান রেকর্ড করা হবে বিচারকের সামনে।  অভিযুক্তকেও ডেকে পাঠানো হবে জিজ্ঞাসাবাদের জন্য। এর আগেও কিছু এমন ঘটনা ঘটেছে।  একটি অ্যাপ ক্যাবের চালকের বিরুদ্ধেও অভিযোগ ছিল এক যাত্রীর সাথে অশালীন আচরণের।  আপাতত জামিনে মুক্ত সে।  প্রসঙ্গত এই রবিবারই গুরগাঁওতে হুডা সিটি সেন্টার মেট্রো স্টেশনে এক মহিলাকে উদ্দেশ করে হস্তমৈথুন করে পালিয়ে গেছে এক ব্যক্তি।  গত দু’বছরে কলকাতা ও দিল্লি জুড়ে এ জাতীয় ঘটনা বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে।  তাহলে কি আইন আরও কঠোর হতে হবে? নইলে কি মিটবে না এই সমস্যা! লালাবাজারের এক অফিসার বলছেন, “আমরা চাই মানুষ এগিয়ে এসে এ জাতীয় ঘটনার অভিযোগ জানান, তাহলে আমাদের কাজটা আরও সহজ হবে। ” আপাতত উল্টোডাঙার ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

```