Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফিফা ফোর্টনাইট ফাইনালে চ্যাম্পিয়ন ১৬ বছরের কাইল, বিশ্বের ৩০টি দেশকে পিছনে ফেলে জিতল ২০ কোটির পুরস্কার

দ্য ওয়াল ব্যুরো: ফিফা ফোর্টনাইট বিশ্বকাপের শেষ রাউন্ড অবধি টিকে থাকাটাই চ্যালেঞ্জ। পর পর জটিল থেকে জটিলতর রাউন্ড শেষ করে খেলা শেষে পয়েন্ট কাউন্ট করে দেখা যায়, প্রায় ১০০ জন খেলোয়াড়কে পিছনে ফেলে দ্বিগুণেরও বেশি নম্বর তুলে নিয়েছে ১৬ বছরের এক

ফিফা ফোর্টনাইট ফাইনালে চ্যাম্পিয়ন ১৬ বছরের কাইল, বিশ্বের ৩০টি দেশকে পিছনে ফেলে জিতল ২০ কোটির পুরস্কার

শেষ আপডেট: 28 July 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ফিফা ফোর্টনাইট বিশ্বকাপের শেষ রাউন্ড অবধি টিকে থাকাটাই চ্যালেঞ্জ। পর পর জটিল থেকে জটিলতর রাউন্ড শেষ করে খেলা শেষে পয়েন্ট কাউন্ট করে দেখা যায়, প্রায় ১০০ জন খেলোয়াড়কে পিছনে ফেলে দ্বিগুণেরও বেশি নম্বর তুলে নিয়েছে ১৬ বছরের এক কিশোর। কাইল গিয়ের্সডফ ওরফে ‘বুঘা’। আমেরিকার এই কিশোরের তুখোড় পারফরম্যান্ড দেখে মুগ্ধ গোটা বিশ্ব। ২০ কোটি টাকার পুরস্কার ইতিমধ্যেই ঝুলিতে পুরে নিয়েছে সে। জুলাই ২৬-২৮ নিউ ইয়র্কের আর্থার অ্যাসে স্টেডিয়ামে ছিল ফোর্টনাইট বিশ্বকাপের ফাইনাল। বিশ্বের অন্তত ৩০টি দেশের খেলোয়াড়রা যোগদান করেছিল এখানে। তার মধ্যে মার্কিন মুলুক থেকে ছিল ৭০ জন, ফ্রান্স থেকে ১৪ জন, ব্রিটেন থেকে ১১ জন ইত্যাদি। একশোরও বেশি খেলোয়াড়কে হারিয়ে প্রথম স্থান দখল করে নিয়েছে কাইল। ফোর্টনাইট কর্তৃপক্ষের কথায়, দ্বিতীয় স্থানাধিকারীর থেকে দ্বিগুণেরও বেশি নম্বর পেয়েছে এই কিশোর। আসলে পেনসিলভানিয়ার বাসিন্দা কাইল। ছোট থেকেই খেলাধূলায় তুখোড়। এই বয়সে যে কোনও রকমের গেমেই হাত পাকিয়ে ফেলেছে সে। কাইলের বন্ধু কোলিন ব্র্যাডলে জানিয়েছে, বিন্দুমাত্র ভয়ডর নেই কাইলের। প্রতি দিনই নতুন উদ্যোমে প্র্যাকটিস করত সে। সামান্য অবসাদও কখনও দেখা যায়নি তার ভিতরে। অফুরন্ত প্রাণশক্তি রয়েছে কাইলের। ফিফা ফোর্টনাইটের একটা বিশেষত্ব আছে। টানা কয়েকদিন ধরে চলে এই গেম। যেখানে খেলোয়াড়দের জনমানবশূন্য কোনও দ্বীপে ছেড়ে দেওয়া হয়। দ্বীপের আনাচ কানাচে লোকানো থাকে অস্ত্রসস্ত্র ও অন্যান্য জিনিস। সেগুলো খুঁজে বার করতে হয় প্রতিযোগীদের। যারা নিয়ম মাফিক সবকিছু আয়ত্তে এনে বাকিদের মাত দিতে পারে, তারাই টিকে থাকে। প্রতি রাউন্ডে নম্বরের ভিত্তিতে পুরস্কারের অঙ্ক বাড়তে থাকে। শেষ অবধি সবচেয়ে বেশি নম্বর কাউন্ট করবে যে প্রতিযোগী সেই হবে সেরা। ফোর্টনাইট কর্তৃপক্ষের কথায়, গোটা টুর্নামেন্টের জন্য ভারতীয় টাকায় প্রায় ৭০০ কোটি খরচ করা হয়েছে। যার মধ্যে পুরস্কার ও অন্যান্য খরচ বাবদ ধরা হয়েছিল ২০০ কোটি টাকার কাছাকাছি। প্রথম পুরস্কার ২০ কোটি জিতে নিয়েছে কাইল। এর আগে ফিফা ফোর্টনাইটে এত বেশি টাকা জিততে পারেনি কেউ। তবে বাকি প্রতিযোগীদেরও নিরাশ করবেন না ফোর্টনাইট কর্তৃপক্ষ। কাইলের পরেই আর্জেন্টিনার ১৩ বছরের থিয়াগো ল্যাপ ওরফে ‘কিং’ ভালো নম্বর স্কোর করেছে। খেলা শেষে প্রতি প্রতিযোগীর হাতেই অন্তত ৩৫ লক্ষ টাকা করে তুলে দেবে ফোর্টনাইট।

```