Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পদ থেকে ইস্তফা দিতেই থানায় তলব, শুক্রবার কি হাজিরা দেবেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য

সূত্রের খবর, বিভিন্ন ঘটনায় বিদ্যুৎবাবুর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় ৬টি মামলা দায়ের হয়েছিল। শুক্রবার এই বিষয়েই বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যকে থানায় তলব করেছে পুলিশ।

পদ থেকে ইস্তফা দিতেই থানায় তলব, শুক্রবার কি হাজিরা দেবেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য

শেষ আপডেট: 10 November 2023 12:17

দ্য ওয়াল ব্যুরো: ফলক বিতর্কের মধ্যেই ৮ নভেম্বর মেয়াদ শেষ হয়েছে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর। উপাচার্য হিসেবে তাঁর কার্যকালে বারবার বিশ্বভারতী নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। তাঁর একাধিক সিদ্ধান্তকে কেন্দ্র করে কেন্দ্র-রাজ্য সংঘাতের পরিস্থিতি তৈরি হয়৷ বিশ্ববিদ্যালয়ের অন্দরেও বারবার ঘনিয়েছে অশান্তির মেঘ।

এবার মেয়াদ শেষ হতেই একগুচ্ছ মামলায় বিদ্যুৎ চক্রবর্তীকে থানায় তলব করল পুলিশ। সূত্রের খবর, বিভিন্ন ঘটনায় বিদ্যুৎবাবুর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় ৬টি মামলা দায়ের হয়েছিল। শুক্রবার এই বিষয়েই বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যকে থানায় তলব করেছে পুলিশ।

কার্যকালের মেয়াদ শেষ হলেও এখনও সরকারি বাসভবনেই রয়েছেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য। বৃহস্পতিবার শান্তিনিকেতন থানার পুলিশের একটি টিম সেখানে গিয়েই বিদ্যুৎবাবুকে নোটিস দিয়ে আসে। তবে এদিন তিনি থানায় যাবেন কিনা, তা স্পষ্ট নয়। এ ব্যাপারে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিদ্যুৎ চক্রবর্তীর সময়কালে তাঁর একাধিক সিদ্ধান্ত নিয়ে তোলপাড় হয়েছে বিশ্বভারতী৷ কখনও তাঁর আক্রমণের নিশানা হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, কখনও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্বভারতীর অধ্যাপক, আশ্রমিক, প্রাক্তনী, পড়ুয়ারাও বিভিন্ন সময়ে তাঁর বিরাগভাজন হয়েছেন। 

গত ১৭ সেপ্টেম্বর শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' তকমা দিয়েছে ইউনেসকো। তারপরেই শ্বেতপাথরের তিনটি ফলক বসায় বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই ফলকে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম থাকলেও ব্রাত্য স্বয়ং রবীন্দ্রনাথ। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় উঠেছিল। তৎকা্লীন উপাচার্য বিদ্যুৎবাবুর বিরুদ্ধে থানাতে অভিযোগও দায়ের করা হয়। সূত্রের খবর, এমন একাধিক মামলাতেই শুক্রবার বিদ্যুৎ চক্রবর্তীকে শান্তিনিকেতন থানায় হাজিরার নির্দেশ দিয়েছে পুলিশ। 


```