Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অধ্যক্ষ পদের জন্য কংগ্রেসের হয়ে মনোনয়ন দিলেন মোদীবিরোধী প্রাক্তন বিজেপি সাংসদ

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্র বিধানসভায় অধ্যক্ষ পদের জন্য মনোনয়ন দিলেন নানা পাটোলে।  প্রথম মোদী সরকারের সময় সাংসদের মধ্যে পাটোলেই প্রথম বিদ্রোহ করেন। মোদীবিরোধী এই নেতা এখন কংগ্রেসের বিধায়ক। মাথাভারী সরকারকে নিয়ন্ত্রণে রাখতে ও সমস্ত অঞ্চলের

অধ্যক্ষ পদের জন্য কংগ্রেসের হয়ে মনোনয়ন দিলেন মোদীবিরোধী প্রাক্তন বিজেপি সাংসদ

শেষ আপডেট: 30 November 2019 11:54

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্র বিধানসভায় অধ্যক্ষ পদের জন্য মনোনয়ন দিলেন নানা পাটোলে।  প্রথম মোদী সরকারের সময় সাংসদের মধ্যে পাটোলেই প্রথম বিদ্রোহ করেন। মোদীবিরোধী এই নেতা এখন কংগ্রেসের বিধায়ক। মাথাভারী সরকারকে নিয়ন্ত্রণে রাখতে ও সমস্ত অঞ্চলের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্যই কৃষক শাখার প্রাক্তন মারাঠা নেতা নানা পাটোলেকে শনিবার মনোনীত করে কংগ্রেস। পাটোলে বিদর্ভের নেতা, তিনি জাতে কুনোবি যা অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) মধ্যে পড়ে। ২০১৪ সালে লোকসভা ভোটের মুখে বিজেপিতে যোগ দিয়েছিলেন নানা পাটোলে। ভাণ্ডারা-গোণ্ডিয়া আসনে তিনি পরাজিত করেন এনসিপির বড় মাপের নেতা প্রফুল্ল পটেলকে। পরে তিনি বিজেপিতেও বিদ্রোহী হয়ে ওঠেন এবং কংগ্রেস প্রার্থী হিসাবে বিজেপির প্রথম সারির নেতা নীতিন গড়করির বিরুদ্ধে লোকসভা ভোটে লড়েন নাগপুর কেন্দ্রে। তবে তিনি হেরে যান। মহারাষ্ট্রের সদ্যপ্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশও ছিলেন বিদর্ভের নেতা। পূর্ব মহারাষ্ট্রের এই অঞ্চল মহারাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা রাজ্য হতে চেয়ে বহু বার বিক্ষোভ করেছে। তাই মহা বিকাশ আগদির নেতারা হয়তো সিদ্ধান্ত নিয়েছেন, ভারসাম্য বজায় রাখার জন্য পূর্ব মহারাষ্ট্র থেকে একজন নেতাকে অধ্যক্ষ পদে বসানো হোক। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে আজই বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতার প্রমাণ দিয়েছেন উদ্ধব ঠাকরে। এনসিপি ও কংগ্রেসের সমর্থন নিয়ে তিনি সরকার গড়েছেন।

```