Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহিলার নাক ফাটালেন প্রাক্তন পুলিশকর্তা! কারণ জানলে চমকে যাবেন

দ্য ওয়াল ব্যুরো: রাতের খাবার রান্না না করায় প্রতিবেশী (neighbour) মহিলার নাক ফাটিয়ে দিলেন হরিয়ানার (Haryana) এক প্রাক্তন পুলিশ অফিসার (Former police officer)। জানা গেছে, তাঁর নাম হেমন্ত কালসন। এই ঘটনায় ওই প্রাক্তন পুলিশ অফিসারের বিরুদ্ধে থ

মহিলার নাক ফাটালেন প্রাক্তন পুলিশকর্তা! কারণ জানলে চমকে যাবেন

শেষ আপডেট: 13 January 2023 13:34

দ্য ওয়াল ব্যুরো: রাতের খাবার রান্না না করায় প্রতিবেশী (neighbour) মহিলার নাক ফাটিয়ে দিলেন হরিয়ানার (Haryana) এক প্রাক্তন পুলিশ অফিসার (Former police officer)। জানা গেছে, তাঁর নাম হেমন্ত কালসন। এই ঘটনায় ওই প্রাক্তন পুলিশ অফিসারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, তাঁর নামে আগেও একাধিক অভিযোগ রয়েছে হরিয়ানা পুলিশে।

সূত্রের খবর, তিনি বুধবার রাতে এক প্রতিবেশীর বাড়িতে ঢুকে পড়েছিলেন। এরপর সেই বাড়ির বাসিন্দা এক মহিলাকে তাঁর রাতের খাবার তৈরির নির্দেশ দেন। কিন্তু কালসনের জন্য খাবার তৈরি করতে অস্বীকার করেন ওই মহিলা। এরপরই ওই মহিলার নাক লক্ষ্য করে ঘুষি মারেন তিনি। তারপর পুলিশকে না জানানোর হুমকি দিয়ে পালিয়ে যান।

জানা গেছে, ওই প্রাক্তন পুলিশ অফিসারের মার খেয়ে মহিলার নাক ফেটে গলগল করে রক্ত বেরোতে শুরু করে। তারপরই পুলিশে ফোন করে গোটা ঘটনার কথা খুলে জানান ওই দম্পতি। পুলিশ সূত্রে খবর, এই নিয়ে তাঁর বিরুদ্ধে ছয়টি অভিযোগ দায়ের করেছে হরিয়ানা পুলিশে।

উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বর হঠাৎই চাকরি থেকে অবসর নিয়েছিলেন হেমন্ত কালসন নামের সেই ব্যক্তি। ২০১২ সালে ২০১২ সালে আইপিএস পদমর্যাদায় উন্নীত হন। অভিযোগ, চাকরি করার সময়ও এই ব্যক্তি একাধিকবার মহিলাদের হেনস্থা করেছেন। এই নিয়ে তাঁর বিরুদ্ধে ছয়বার পুলিশের কাছে অভিযোগ দায়ের হলো।

শিয়ালদহগামী রাজধানী এক্সপ্রেসে বড় দুর্ঘটনা, ১০০ কিমি বেগে ট্রেন ধাক্কা মারল ক্রেনে


```