Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

BREAKING: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে ভর্তি করা হল এইমসে, বুকে ব্যথা ও শ্বাসকষ্টের উপসর্গ রয়েছে তাঁর

দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে রবিবার রাতে ভর্তি করা হল নয়াদিল্লির এইমস হাসপাতালে। জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় তাঁর বুকে হঠাৎ ব্যথা শুরু হয়। সেই সঙ্গে শ্বাসকষ্টের উপসর্গও দেখা দেয়। ফলে দেরি না করে তখনই তাঁকে এইমসে নিয়ে

BREAKING: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে ভর্তি করা হল এইমসে, বুকে ব্যথা ও শ্বাসকষ্টের উপসর্গ রয়েছে তাঁর

শেষ আপডেট: 10 May 2020 16:48

দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে রবিবার রাতে ভর্তি করা হল নয়াদিল্লির এইমস হাসপাতালে। জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় তাঁর বুকে হঠাৎ ব্যথা শুরু হয়। সেই সঙ্গে শ্বাসকষ্টের উপসর্গও দেখা দেয়। ফলে দেরি না করে তখনই তাঁকে এইমসে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা কেমন তা নিয়ে এখনও পর্যন্ত এইমসের তরফে কোনও বুলেটিন প্রকাশ করা হয়নি। তা জানানো হলেই প্রতিবেদনে আপডেট করা হবে। https://twitter.com/ANI/status/1259524551362310144 প্রসঙ্গত, ২০০৯ সালে এই এইমস হাসপাতালেই মনমোহন সিংহের করোনারি বাইপাস সার্জারি হয়েছিল। সে বার প্রায় ১৪ ঘন্টা ধরে চলেছিল অস্ত্রোপচার। তার পর থেকে সুস্থই ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: মনমোহন সিংহের হার্টের সমস্যা দীর্ঘদিনের, দু’বার জটিল বাইপাস সার্জারি হয়েছে, একবার অ্যানজিওপ্লাস্টি

২০১৪ সালে ইউপিএ সরকারের পতনের পরেও রাজ্যসভায় সাংসদ ছিলেন মনমোহন। এখনও রাজ্যসভার সাংসদ তিনি। শুধু তাই নয়, কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী তথা কংগ্রেস পার্টির এখনও অন্যতম পরামর্শদাতা তিনি। জানা গেছে, এদিন হঠাৎই বুকে ব্যথা শুরু হয় তাঁর। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে,  পৌনে ন'টা নাগাদ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত কার্ডিও থোরাসিক বিভাগে চিকিৎসাধীন তিনি। চিকিৎসকরা বিশেষ ভাবে নজর রাখছেন তাঁর শারীরিক অবস্থার উপর।

```