Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রয়াত পারভেজ মোশারফ! ৭৯ বছর বয়সে মৃত্যু দুবাইয়ের হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত হলেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান ও প্রেসিডেন্ট পারভেজ মোশারফ (Pervez Musharraf)। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রবিবার সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইয়ে আমেরিকান হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ (died) করেছেন তিনি। https://t

প্রয়াত পারভেজ মোশারফ! ৭৯ বছর বয়সে মৃত্যু দুবাইয়ের হাসপাতালে

শেষ আপডেট: 5 February 2023 06:38

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত হলেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান ও প্রেসিডেন্ট পারভেজ মোশারফ (Pervez Musharraf)। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রবিবার সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইয়ে আমেরিকান হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ (died) করেছেন তিনি।

https://twitter.com/ANI/status/1622113222533971968?s=20&t=RZONXon-rDWpGo6ZIZa31w

দুবাই থেকে তাঁর মরদেহ পাকিস্তানে আনা হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। গত বছর থেকেই মোশারফের পরিবার তাঁকে দেশে ফেরানোর চেষ্টা করছিলেন। তবে তা সম্ভব হয়নি। আর এবার একেবারেই বিদায় নিলেন তিনি।

ওল্ড দিল্লিতে ১৯৪৩ সালে জন্মেছিলেন পারভেজ মোশারফ। প্রথম কয়েক বছর এদেশেই বেড়ে ওঠা, পড়াশোনা তাঁর। এর পরে ১৯৪৭ সালে দেশভাগের সময়ে পরিবারের সঙ্গে পাকিস্তান চলে যান তিনি।

২০০১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন পারভেজ মোশারফ। ২০০৭ সালে সংবিধান বাতিল করে সাংবিধানিক জরুরি অবস্থা ঘোষণার জন্য তিন সদস্যের বেঞ্চ তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। ২০০৮ সালে ইমপিচমেন্ট এড়াতে ইস্তফা দেন তিনি। ২০১৪ সালেই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে চার্জ গঠন হয়। ২০১৬ সালের ১৮ মার্চ চিকিৎসার জন্য দুবাই চলে যান তিনি। ২০১৯ সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে ফাঁসির আদেশ দেয় পাকিস্তানের বিশেষ আদালত। 

তবে সেই ২০১৬ সালে দুবাইয়ে যাওয়ার পর থেকে তিনি আর ফেরেননি দেশে। তার কয়েক মাস পরেই বিশেষ আদালত তাঁকে ধারাবাহিক অপরাধী ঘোষণা করে। বারবার আদালতে হাজির না হওয়ায় পাকিস্তানে থাকা মোশারফের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় আদালত। পরে আদালতের নির্দেশে বাতিল হয় তাঁর পাসপোর্ট এবং সমস্ত পরিচয়পত্রও।

গুলি করে চিনের বেলুন ফাটিয়েছে আমেরিকা, রেগে লাল বেজিং


```