Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

মাসে ৭০ হাজার ডলার বেতন পান জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী, জানুন তাঁর ব্যাপারে

দ্য ওয়াল ব্যুরো: আজ সকালেই প্রচার সভায় বক্তব্য রাখার সময় গুলিবিদ্ধ হয়েছেন জাপানের (Japan) প্রাক্তন প্রধানমন্ত্রী (PM) শিনজো আবে (Shinzo Abe)। আপাতত চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁকে খুনের চেষ্টার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তেৎসুয়া ইয়

মাসে ৭০ হাজার ডলার বেতন পান জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী, জানুন তাঁর ব্যাপারে

শেষ আপডেট: 8 July 2022 07:31

দ্য ওয়াল ব্যুরো: আজ সকালেই প্রচার সভায় বক্তব্য রাখার সময় গুলিবিদ্ধ হয়েছেন জাপানের (Japan) প্রাক্তন প্রধানমন্ত্রী (PM) শিনজো আবে (Shinzo Abe)। আপাতত চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁকে খুনের চেষ্টার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তেৎসুয়া ইয়ামাগামি নামে এক প্রাক্তন সেনাকর্মীকে।

জেনে নিন শিনজো আবেকে নিয়ে কিছু তথ্য।

  • শিনজো আবে সবচেয়ে বেশি সময় ধরে জাপানের প্রধানমন্ত্রীর ছিলেন। জাপানের লিবারাল ডেমোক্র্যাটিক পার্টির তরফ থেকে প্রথমে ২০০৬-২০০০৭ এবং পরে ২০১২-২০২০, টানা ৮ বছর জাপানের প্রধানমন্ত্রীর কুর্শি আবের দখলে ছিল।
  • শারীরিক সমস্যার কারণে ২০২০ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি।
  • আপাদমস্তক রাজনৈতিক পরিবেশ থেকেই উঠে এসেছিলেন আবে।
  • শিনজোর দাদু নবুসুকে কিসি ১৯৫৭-১৯৬০ পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী ছিলেন। বাবা শিনতারো আবে ১৯৮২-১৯৮৬ পর্যন্ত জাপানের বিদেশমন্ত্রীর দায়িত্ব সামলেছেন।
  • জাপানের সেইকেই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর আমেরিকার সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসি নিয়ে পড়াশোনা করেন আবে।
  • পড়াশোনার পরে চাকরিতে যোগ দিলেও তিন বছর পর ইস্তফা দেন তিনি।
  • ১৯৮৭ সালে আকি মাৎসুজাকির সঙ্গে বিয়ে হয় শিনজোর।
  • মাৎসুজাকি প্রাক্তন রেডিও ডিস্ক জকি।
  • আবের মাসিক বেতন ৭০ হাজার ডলার।
  • ২০২২ সালে প্রাক্তন প্রধানমন্ত্রীর মোট সম্পত্তির পরিমান ১০ মিলিয়ন ডলার।

প্রাক্তন সেনাকর্মী গুলি করেছে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে! কে সে, জেনে নিন পরিচয়


```