
শেষ আপডেট: 11 September 2020 18:30
জি মাধবন নায়ার[/caption]
প্রাক্তন ইসরো প্রধান বলছেন, চিনের কাছে একাধিক রেডার ইমেজিং স্যাটেলাইট, আর্থ অবজারভেশন স্যাটেলাইট ও কমিউনিকেশন স্যাটেলাইট রয়েছে। তাই শুধু লাদাখ নয় বিশ্বের যে কোনও প্রান্তের ছবি ও ম্যাপ তাদের হাতের তালুর মধ্যে চলে আসবে। তবে ভারতও স্যাটেলাইট উৎক্ষেপণে পিছিয়ে নেই। মাধবন বলেছেন, শত্রু ঘাঁটির খবর পেতে ভারতও তাদের গুপ্তচর স্যাটেলাইট পাঠিয়েছে মহাকাশে। আগামী দিনে এমন আরও কিছু কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানোর পরিকল্পনা রয়েছে ভারতের। প্রতিরক্ষা ও দেশের সীমান্ত সুরক্ষার কাজে এই স্যাটেলাইটকে ব্যবহার করা হবে।
অ্যাডভান্সড ইলেকট্রনিক ইনটেলিজেন্স স্যাটেলাইট বা এমিস্যাট[/caption]
প্রতিরক্ষায় আরও একটি বড় অস্ত্র হল ইসরোর কার্টোস্যাট ৩ উপগ্রহ। এই নজরদারি উপগ্রহের কাজ যেমন আবহাওয়ার গতিপ্রকৃতির হাল হকিকত জানানো, তেমনই দেশের প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া। ইসরোর চেয়ারম্যান কে শিভন বলেছিলেন, ভারতীয় সেনাবাহিনীর কাছে শত্রুঘাঁটির গোপন খবর পৌঁছে দেবে এই উপগ্রহ। কড়া নজরদারি চালাবে সীমান্তেও। কার্টোস্যাটের পুরনো সিরিজের উপগ্রহের ক্যামেরার রেজোলিউশন ছিল ০.৫ মিটার বা ৫০ সেন্টিমিটার। নতুন সিরিজের উপগ্রহ কার্টোস্যাট-৩-এর ক্যামেরা ২৫ সেন্টিমিটার আকারের পদার্থকেও মহাকাশ থেকে ভাল ভাবে দেখতে পারবে। এর ক্যামেরায় ধরা পড়বে শত্রুসেনার বন্দুক, বাঙ্কারও। শত্রুদের গোপন সুড়ঙ্গও চিহ্নিত করবে এই উপগ্রহ।
[caption id="attachment_258750" align="alignnone" width="650"]
আর্থ-অবজারভেশন স্যাটেলাইট: কার্টোস্যাট ৩[/caption]
রিস্যাট সিরিজের চারটি নজরদারি উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে ইসরো। তাদের মধ্যে রয়েছে রিস্যাট-১ ও রিস্যাট-২। রিস্যাটের পুরনো সিরিজের উপগ্রহের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতেই ২০১৬-য় হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইক। পুলওয়ামা হামলার প্রত্যাঘাত হিসেবে পাকিস্তানের বালাকোটে সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের প্রশিক্ষণ শিবিরে যে বিমান-হানা চালিয়েছিল ভারতীয় বায়ুসেনা, সেটাও ওই রিস্যাটের পাঠানো ছবির ভিত্তিতেই।
[caption id="attachment_258749" align="aligncenter" width="348"]
রিস্যাট-২বিআর১[/caption]
সীমান্তের ও-পারে শত্রুপক্ষের সেনাঘাঁটি বা জঙ্গিদের গোপন ঘাঁটির খুঁটিনাটি থেকে ভারত মহাসাগরে বাড়তে থাকা চিনের উপদ্রব—সবকিছুই পাকা গোয়েন্দার মতো ভারতের হাতে তুলে দিতে রিস্যাট সিরিজের অত্যাধুনিক উপগ্রহ রিস্যাট-২বিআর১ মহাকাশে পাঠিয়েছে ইসরো। মেঘের আড়ালে লুকিয়ে নজরদারি চালাবে শত্রুশিবিরের উপর। মহাকাশবিজ্ঞানীদের কাছে তাই রিস্যাট পর্যায়ের এই নয়া উপগ্রহ এক কথায় ভারতের বিশ্বস্ত গুপ্তচর। এর রিস্যাট এক্স-ব্যান্ডের সিন্থেটিক অ্যাপারচার রাডার (SAR) যা দিন ও রাতে নির্ভুল ছবি তুলতে সক্ষম। মেঘ ফুঁড়ে ভূমির যে কোনও ছবি, শত্রু শিবিরের অবস্থান, সন্ত্রাসবাদীদের গোপন গতিবিধি, তাদের যোগাযোগের মাধ্যম সবকিছুরই খবর জানাতে পারবে এই উপগ্রহ।