Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাত্র ২৯ বছরেই ব্যথিত মনে ফুটবলকে বিদায় জানালেন ইস্টবেঙ্গলের ডিকা

দ্য ওয়াল ব্যুরো: ভারাক্রান্ত মনে অকালেই ফুটবলকে বিদায় জানালেন ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক লালরিনডিকা রালতে। ২৯ বছরের এই ফুটবলার শনিবার রাতেই এই ঘোষণা করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তিনি আর কোনও ধরনের ফুটবলই খেলবেন না, সেটিও বলে দিয়

মাত্র ২৯ বছরেই ব্যথিত মনে ফুটবলকে বিদায় জানালেন ইস্টবেঙ্গলের ডিকা

শেষ আপডেট: 12 February 2022 19:03

দ্য ওয়াল ব্যুরো: ভারাক্রান্ত মনে অকালেই ফুটবলকে বিদায় জানালেন ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক লালরিনডিকা রালতে। ২৯ বছরের এই ফুটবলার শনিবার রাতেই এই ঘোষণা করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। তিনি আর কোনও ধরনের ফুটবলই খেলবেন না, সেটিও বলে দিয়েছেন। কলকাতার দুই দল ছাড়া এটিকে, মুম্বই সিটি এফসি, নর্থইস্ট ইউনাইটেডের হয়ে আইএসএলে খেলেছেন তিনি। দীর্ঘ ১১ বছরের ফুটবল জীবন তাঁর শুরু হয়েছিল চার্চিল ব্রাদার্সে। তবে ইস্টবেঙ্গলে এসে সবচেয়ে বেশি সাফল্য পান ডিকা। ২০১২ সালে ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর থেকে প্রায় একটানা খেলে গিয়েছেন রালতে। মাঝে লোনে আইএসএলের নানা ক্লাব, যেমন মুম্বই সিটি এফসি, এটিকে, নর্থইস্ট ইউনাইটেডে খেলেছেন রালতে। ২০১৬-য় আইএসএল-এর দ্বিতীয় খেতাব জিততে এটিকে-কে সাহায্য করেছিলেন মিজো ফুটবলার। সেই বছর এটিকে দলের কোচ ছিলেন হোসে মোলিনা। ডিকা এদিন লিখেছেন, ‘‘ফুটবলকে নিজের সব কিছু দিয়েছি এবং এই ফুটবলই আমাকে পরিচিতি দিয়েছে। এ বার আমি আমার পেশাদার ফুটবল জীবনের প্রথম অধ্যায় শেষ করার সিদ্ধান্ত নিয়েছি এবং পরবর্তী অধ্যায় শুরু করার কথা ভাবছি।’’ তার মানে তিনি ফুটবলে কোচ হতে পারেন, সেই জল্পনাও ভাসিয়ে দিয়েছেন। করোনা অতিমারির কারণেই তিনি হতাশ হয়ে ফুটবল ছেড়েছেন, সেটি বার্তায় বুঝিয়ে দিয়েছেন। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘‘প্রথমে ভেবেছিলাম, যতদিন পারি খেলে যাব। কিন্তু কোভিড পরিস্থিতিতে ফুটবলাররা জৈব সুরক্ষা বলয়ের মধ্যে বন্দী হয়ে খেলতে বাধ্য হচ্ছে, কোনও সমর্থক ছাড়াই। এমন অভিজ্ঞতা আমাদের আগে কোনওদিন হয়নি। এটাই অসহ্য লাগছে আমার।’’ মাঝমাঠের তারকা আরও লিখেছেন, ‘‘আমার বাবার দু-বার কোভিড হয়েছিল। আমার নিজেরও দুই সন্তান রয়েছে। তাই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিলাম। আমার তো মনে হয় এই জটিল পরিস্থিতি দ্রুত শেষ হওয়ার কোনও লক্ষণ নেই।’’

```