Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

জেলবন্দি জামালের বাড়ির সুইমিং পুল থেকে 'উধাও' কচ্ছপ, খালি হাতে ফিরলেন বন দফতরের কর্মীরা

প্রাসাদোপম বাড়ির দরজা বন্ধ থাকায় সুইমিং পুল থেকে কচ্ছপ উদ্ধার করতে পারেননি আধিকারিকেরা।

জেলবন্দি জামালের বাড়ির সুইমিং পুল থেকে 'উধাও' কচ্ছপ, খালি হাতে ফিরলেন বন দফতরের কর্মীরা

জামালের বাড়ির সুইমিং পুল থেকে 'উধাও' কচ্ছ

শেষ আপডেট: 1 August 2024 15:43

দ্য ওয়াল ব্যুরো: কয়েক দিন আগেও জামালের সুইমিং পুলে ঘুরে বেড়াচ্ছিল কচ্ছপ। কিন্তু বৃহস্পতিবার সে গেল কোথায়! রীতিমতো যেন খরগোশের গতিতে উধাও হয়ে গিয়েছে সোনারপুরের ‘দামাল’ জামালউদ্দিন সর্দারের কচ্ছপ। তন্ন তন্ন করে খুঁজেও খালি হতে ফিরলেন বন দফতরের কর্মীরা। 

আগেও দু'বার কচ্ছপ উদ্ধার অভিযানে জামালের বাড়িতে গিয়েছিল বন দফতর। কিন্তু প্রাসাদোপম বাড়ির দরজা বন্ধ থাকায় সুইমিং পুল থেকে কচ্ছপ উদ্ধার করতে পারেননি আধিকারিকেরা। বৃহস্পতিবার ফের জাল নিয়ে সেই বাড়িতে ঢোকেন তাঁরা। কিন্তু সেখানে গিয়ে দেখেন জলাশয় ফাঁকা। 

বর্তমানে জেলবন্দি জামাল। তাঁর অনুপস্থিতিতে কোথায় গেল কচ্ছপ, তা নিয়ে উঠছে প্রশ্ন। কচ্ছপ তো আর রাতারাতি উধাও হয়ে যাবে না! তবে কি জামালের বাড়িতে কেউ প্রবেশ করে কচ্ছপগুলিকে লুকিয়ে রাখছে? তা নিয়েই শুরু হয়েছে আলোচনা। 

এলাকায় জমিজমা কেনাবেচা বা দাম্পত্য কলহ কিংবা পারিবারিক সমস্যা সবকিছুরই সমাধান জামাল ছাড়া হয় না। জামালের বাড়িতেই বসত সালিশি সভা। সেখানেই চলত বিচার। জামালই বিচারক! যারা তাঁর প্রস্তাবে রাজি হত না তাঁদের উপর অত্যাচার চালানো হত। সোনারপুর থানার পুলিশের সঙ্গেও তার ওঠাবসা রয়েছে। গত মাসে সোনারপুরের জামালের বিরুদ্ধে এমনই নানান অভিযোগে সরব হন এলাকাবাসীরা। এরপরই তদন্তে নামে পুলিশ। 

গত ১৯ জুলাই সোনারপুরের জামালউদ্দিন সর্দারকে গ্রেফতার করা হয়। জামালের সাগরেদ হিসাবে পরিচিত আরব, আলম, কুরবান ও সিরাজুলকে প্রথমে আটক করে সোনারপুর থানার পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই পাওয়া যায় জামালের খোঁজ। তদন্তকারীরা জানতে পারেন, প্রাসাদোপম বাড়ির মালিক জামাল। গৃহস্থের বাড়ি নাকি রিসর্ট, তা দেখে বোঝা দায়। বাড়ির ভিতর ও বাইরে মিলিয়ে মোট ৫০ টি সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। বাড়ির মধ্যেই রয়েছে সুইমিং পুল। সেই সুইমিং পুলেই থাকত কচ্ছপ।

এদিকে কচ্ছপ বাড়িতে পোষা বেআইনি, তাই আগেই বন দফতর জামালের বাড়িতে গিয়েছিল। কিন্তু সেই সময় বৈধ অনুমতি না থাকায় ভিতরে প্রবেশ করতে পারেনি তারা। আর বৃহস্পতিবার বাড়ির ভিতরে প্রবেশ করে কোনও কচ্ছপ দেখতে পাননি আধিকারিকেরা। 


```