Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ব্যাগের হাতলে লুকোনো ৬৪ লক্ষ টাকার বিদেশি নোট! দিল্লি বিমানবন্দরে আটক যাত্রী

দ্য ওয়াল ব্যুরো: ট্রলি ব্যাগের হাতলে যেন লুকোনো রয়েছে কিছু। খালি চোখে দেখলে কিছুই ধরা পড়বে না। কিন্তু সন্দেহ হতেই খোলা হল ধাতব হাতল। তার ভিতর উঁকি দিতেই চক্ষু চড়কগাছ রাজস্ব দফতরের অধিকারিকদের। ব্যাগের সরু ধাতব হাতলের মধ্যে লুকোনো রয়েছে থর

ব্যাগের হাতলে লুকোনো ৬৪ লক্ষ টাকার বিদেশি নোট! দিল্লি বিমানবন্দরে আটক যাত্রী

শেষ আপডেট: 29 January 2023 13:46

দ্য ওয়াল ব্যুরো: ট্রলি ব্যাগের হাতলে যেন লুকোনো রয়েছে কিছু। খালি চোখে দেখলে কিছুই ধরা পড়বে না। কিন্তু সন্দেহ হতেই খোলা হল ধাতব হাতল। তার ভিতর উঁকি দিতেই চক্ষু চড়কগাছ রাজস্ব দফতরের অধিকারিকদের। ব্যাগের সরু ধাতব হাতলের মধ্যে লুকোনো রয়েছে থরে থরে বিদেশি নোট, যার মোট মূল্য ৬৪ লক্ষ টাকা (foreign currency worth Rs 64 lakhs)!

রবিবার সকালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (Indira Gandhi International Airport) এক যাত্রীর কাছ থেকে এই বিপুল পরিমাণ বিদেশি টাকা উদ্ধার করেছেন রাজস্ব দফতরের আধিকারিকরা। সুরিন্দর সিং রিহাল নামে ওই যাত্রীর থাই এয়ারলাইন্সের একটি বিমানে করে ব্যাংকক যাওয়ার কথা ছিল। কিন্তু নথিপত্রে গোলমাল থাকায় বিমানবন্দরের চেকিংয়ের সময় তাঁকে সন্দেহ হয় নিরাপত্তা কর্মীদের। তখন তাঁকে ইন্টারন্যাশনাল ডিপার্চার কাস্টমস অফিসে নিয়ে যান সিআইএসএফ আধিকারিকরা। সেখানে ভাল করে তল্লাশি চালাতেই বিপুল পরিমাণ বিদেশি নোটের হদিস পাওয়া যায়।

রাজস্ব দফতরের আধিকারিকরা জানিয়েছেন, তাঁর ট্রলি ব্যাগের ফাঁপা ধাতব হাতলের (trolley bag handle) ভিতর গোল করে পাকিয়ে লুকোনো ছিল নোটগুলি। ২০০ টাকার ৩৪২টি নোট পাওয়া গেছে, যার মূল্য ৬৪ হাজার ৪০০ ইউরো। এছাড়াও ১০০ টাকার ৫০টি নিউজিল্যান্ড ডলার পাওয়া গেছে, যার মূল্য ৫ হাজার ডলার। সব মিলিয়ে ভারতীয় অঙ্কে মোট ৬৪ লক্ষ টাকা পাওয়া গেছে বলে জানিয়েছেন তাঁরা।

কেন নগদ এত টাকা লুকিয়ে নিয়ে যেতে চাইছিলেন, তার কোনও সদুত্তর দিতে পারেননি ওই যাত্রী। এরপরেই আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার হওয়া টাকা সমেত তাঁকে রাজস্ব দফতরের আধিকারিকদের হাতে তুলে দেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

মোঘলদের নাম-নিশান উপড়ে ফেলতে হবে, বিজেপি বাংলায় এলে সাত দিন লাগবে: শুভেন্দু


```