Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অন্যের পুকুরে জোর করে ছট পুজো, বিজ্ঞাপন দিত কেএমডিএ! শুনে কলকাতা হাইকোর্ট যা বলল

জমি অন্যের। মালিকপক্ষ রাজি নন। তবু ঘটা করে হত ছট পুজো। এমনকী কলকাতা মেট্রো পলিটন ডেভলপমেন্ট অথিরিটি (কেএমডিএ) -র তরফে ওই এলাকার ছট পুজোর জন্য বিজ্ঞাপনও দেওয়া হত বলে অভিযোগ।

অন্যের পুকুরে জোর করে ছট পুজো, বিজ্ঞাপন দিত কেএমডিএ! শুনে কলকাতা হাইকোর্ট যা বলল

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 30 October 2024 12:54

দ্য ওয়াল ব্যুরো: জমি অন্যের। মালিকপক্ষ রাজি নন। তবু ঘটা করে হত ছট পুজো। এমনকী কলকাতা মেট্রো পলিটন ডেভলপমেন্ট অথিরিটি (কেএমডিএ) -র তরফে ওই এলাকার ছট পুজোর জন্য বিজ্ঞাপনও দেওয়া হত বলে অভিযোগ।

এ ব্যাপারে মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। বুধবার ওই মামলার শুনানিতে হাইকোর্টের পুজো অবকাশকালীন বিশেষ বেঞ্চের বিচারপতি রাই চট্টোপাধ্যায় ডানিয়ে দিলেন, যাদবপুরের বেঙ্গল  ল্যাম্পের পুকুরে আর ছট পুজো করা যাবে না। 

বেঙ্গল  ল্যাম্পের তরফে কলকাতা মেট্রো পলিটন ডেভলপমেন্ট অথিরিটি (কেএমডিএ) -র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল। সংস্থার অভিযোগ, কোম্পানির তরফে বিরোধিতা করলেও কখনই তাতে কর্ণপাত করেনি কেএমডিএ। পরিবর্তে বেশ বড় করে বিজ্ঞাপন দিয়ে এই ছট পুজোর আয়োজন করা হত। ফলে কারখানা চত্বর নোংরা হত বলেও অভিযোগ করা হয় সংস্থার তরফে।
আদালতে বেঙ্গল ল্যাম্পের তরফে জানানো হয়, ২০২১ সালে কলকাতা পুরসভা ওই জায়গা অপরিষ্কার হওয়ার জন্য জরিমানা পর্যন্ত করছে। কিন্তু লাভ কিছু হয়নি। এখন সাধারণ মানুষ অবাধে প্রবেশ করে ওখানে পুকুরে পুজো করে এবং নোংরা করে। 

এ ব্যাপারে রাজ্যের আইনজীবী সাবনাম দে আদালতে বলেন, কলকাতা পুরসভা যে জরিমানা করেছিল সেটা ওই এলাকা অপরিষ্কার এর কারণে । আর্ কেএমডিএ বিজ্ঞাপন দিত কারণ অনেক বছর ধরে ওখানে পুজো হয়ে আসছে।

এরপরই আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়, কারখানা কর্তৃপক্ষর জায়গায় এভাবে কেএমডিএ বিজ্ঞাপন দিয়ে পুজো করতে পারে না। এটা সম্পূর্ণ কোম্পানির জায়গা। পুজো করতে হলে কারখানা কর্তৃপক্ষর অনুমতি নিতে হবে। 


```