
শেষ আপডেট: 11 February 2023 06:12
দ্য ওয়াল ব্যুরো: ধর্ষণকাণ্ডে ধৃত যুবক জেল জীবন থেকে মুক্তির আবেদন জানিয়েছিল আদালতে। কিন্তু যুবকের সেই আবেদন কানেই তুলল না বম্বে হাইকোর্ট (Bombay High Court)। যুবকের আবেদন খারিজ করে দিয়ে আদালত স্পষ্ট জানিয়ে দিল, 'সম্মতি ছাড়া যৌন মিলন (Forced sex) আক্রান্তর কাছে সারাজীবনের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। সেটা কখনই কাম্য নয়।'
বিচারপতি বিনয় যোশী ও বিচারপতি বাল্মীকি মেনেজেসের ডিভিশন বেঞ্চে ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত এক যুবক জেল থেকে মুক্তির জন্য আবেদন জানায়। সেই আবেদনের শুনানিতে বেঞ্চ বলে, সম্মতি ছাড়া সেক্স করা হয় তবে তা আক্রান্তর শরীর ও মনের ওপর খারাপ প্রভাব ফেলে।
সংবাদবাদমাধ্যম সূত্রে খবর, মেট্রিমনিয়াল সাইটে এক যুবতীর সঙ্গে আলাপ হয়েছিল অভিযুক্তের। সেই আলাপ ধীরে ধীরে বন্ধুত্বে পরিণত হয়। অভিযুক্ত ওই যুবতীকে বিয়ে করবে বলে। শুরু হয় দেখা সাক্ষাৎ। একদিন ওই যুবতীকে নিয়ে একটি হোটেলে গিয়ে তাঁর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয় সে। একবার নয়, বার কয়েক এমনভাবেই যুবতীর সঙ্গে সঙ্গম করে অভিযুক্ত।
কিন্তু কয়েক মাস পর আচমকাই যোগাযোগ বন্ধ করে দেয় সে। বারবার ওই যুবতী ফোন করেও কোনও উত্তর পায়নি তাঁর 'প্রেমিক'-এর। তারপর একদিন জানতে পারেন, জাতিগত বিভাজন থাকার কারণে যুবতীকে বিয়ে করতে পারবে না অভিযুক্ত যুবক।
মানসিকভাবে ভেঙে পড়ে ওই যুবতী। শেষে একদিন পরিবারের কথা শুনেই থানায় গিয়ে অভিযুক্ত যুবকের নামে থানায় অভিযোগ দায়ের করেন। মহিলার অভিযোগের ভিত্তিতে যুবকটিকে গ্রেফতার করে পুলিশ। নিম্ন আদালত তাকে জেলে পাঠায়। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে জামিনের আবেদন করে অভিযুক্ত যুবক।
উচ্চ আদালতে শুনানিতে ঘটনা সম্পর্কে বলতে গিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, এই মামলা থেকে দৃঢ় সন্দেহ তৈরি হয় যে যৌন মিলনের জন্য যুবতীর সম্মতি পেতে শুধুমাত্র প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।