Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাকিস্তানের প্রস্তাবে আমেরিকার না

দ্য ওয়াল ব্যুরো : ক্ষমতায় আসার পরেই পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, ভারতের সঙ্গে বৈঠকে বসতে চান। সেইমতো আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণও জানিয়েছিলেন ভারতকে। দিল্লি প্রথমে রাজি হয়েও  পিছিয়ে এসেছিল। এরপর পাকিস্তান থেকে আমেরিকাকে অন

পাকিস্তানের প্রস্তাবে আমেরিকার না

শেষ আপডেট: 4 October 2018 09:40

দ্য ওয়াল ব্যুরো : ক্ষমতায় আসার পরেই পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, ভারতের সঙ্গে বৈঠকে বসতে চান। সেইমতো আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণও জানিয়েছিলেন ভারতকে। দিল্লি প্রথমে রাজি হয়েও  পিছিয়ে এসেছিল। এরপর পাকিস্তান থেকে আমেরিকাকে অনুরোধ করা হয়, আপনারা ভারতকে বলুন যেন আমাদের সঙ্গে আলোচনায় বসে। আমেরিকাও পাকিস্তানের অনুরোধ ফিরিয়ে দিয়েছে। পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেন, দুই দেশ আলোচনায় না বসলে উত্তেজনা বাড়তে পারে। ইউএস ইনস্টিটিউট অব পিস নামে এক সংগঠনের প্রশ্নের জবাবে কুরেশি বলেন, আমরা কেন আমেরিকাকে দ্বিপাক্ষিক বৈঠকে সহযোগিতা করতে বলছি? কারণ আমরা নিজেরা বৈঠক করতে পারছি না। আমেরিকা যে পাকিস্তানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সেকথা স্বীকার করে কুরেশি বলেন, আমরা ওয়াশিংটনকে জিজ্ঞাসা করেছিলাম, তোমরা কি আমাদের দ্বিপাক্ষিক বৈঠকে সাহায্য করতে পার? তারা বলেছে, পারব না। দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে তোমাদেরই সিদ্ধান্ত নিতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত আলোচনায় বসবে বলেও পিছিয়ে গিয়েছে। তাঁকে বলা হয়, ভারত তো বলেছে আপনারা সন্ত্রাসবাদীদের সহায়তা করেন, তাই আলোচনায় বসবে না। কুরেশি এই প্রশ্নের জবাব দেননি। তিনি বলেন, ভারত যদি মনে করে দ্বিপাক্ষিক আলোচনা না করলে এলাকায় শান্তি ও স্থিতিশীলতা থাকবে তবে তাই হোক।

```