Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পূর্ব লাদাখে পাঁচটি আক্রমণাত্মক অ্যাপাচে কপ্টার পাঠাচ্ছে ভারত, কৌশলগত পদক্ষেপ বায়ুসেনার

দ্য ওয়াল ব্যুরো: চিনা ফৌজ পিছু হটলেও তাদের ফিরে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভারতীয় সেনাবাহিনীর ধারণা এমনটাই। পূর্ব লাদাখ সীমান্তে যেভাবে ভারতীয় ভূখণ্ডে ঢুকে এসে সামরিক পরিকাঠামো তৈরি করে ঘাঁটি গেড়ে বসেছে চিনের বাহিনী, তাতে যে কোন

পূর্ব লাদাখে পাঁচটি আক্রমণাত্মক অ্যাপাচে কপ্টার পাঠাচ্ছে ভারত, কৌশলগত পদক্ষেপ বায়ুসেনার

শেষ আপডেট: 6 July 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: চিনা ফৌজ পিছু হটলেও তাদের ফিরে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভারতীয় সেনাবাহিনীর ধারণা এমনটাই। পূর্ব লাদাখ সীমান্তে যেভাবে ভারতীয় ভূখণ্ডে ঢুকে এসে সামরিক পরিকাঠামো তৈরি করে ঘাঁটি গেড়ে বসেছে চিনের বাহিনী, তাতে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি থাকছে ভারত। ঘাতক মাউন্টেন ফোর্স, স্থলবাহিনীর পাশাপাশি শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে তৈরি আছে ভারতীয় বায়ুসেনাও। মিরাজ, সুখোই, মিগ-২৯ এর মতো কমব্যাট ফাইটার এয়ারক্রাফ্ট চক্কর দিচ্ছে সীমান্তে। সূত্রের খবর, বায়ুসেনার শক্তি আরও বাড়াতে আমেরিকার থেকে সদ্য কেনা পাঁচটি অ্যাপাচে অ্যাটাক হেলিপক্টার পাঠানো হবে লাদাখ সীমান্তে। শুরু হয়েছে তার প্রস্তুতি। বিশ্বের অত্যাধুনিক মাল্টিরোল হেলিকপ্টারগুলির মধ্যে অ্যাপাচে এএইচ-৬৪ অন্যতম। ২০১৫ সালে প্রথম বোয়িংকে ২২ টি অ্যাটাক অ্যাপাচে কপ্টারের বরাত দেয় ভারত। মার্কিন সরকারের সঙ্গে কয়েক হাজার কোটি টাকার চুক্তি হয়। গত বছর ১৭টি এএইচ অ্যাপাচে-৬৪ এসে পৌঁছয় ভারতের হাতে। আরও পাঁচটি আসার কথা ছিল গত মার্চেই। কিন্তু করোনাভাইরাস ও লকডাউনের জেরে অ্যাপাচে পাঠাতে পারেনি বোয়িং। মে মাসে বাকি পাঁচটি অ্যাপাচে-৬৪ কপ্টার ভারতের হাতে আসে। সেনা সূত্রে খবর, এই পাঁচটি অ্যাপাচে পাঠানকোটের এয়ারবেসে পাঠানো হয়েছে টেস্ট-ফ্লাইটের জন্য। কিছুদিনের মধ্যেই সেগুলি লাদাখ সীমান্তে পৌঁছে যাবে।

আরও পড়ুন: পূর্ব লাদাখে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করে দিল ভারত, কৌশলগত পদক্ষেপ সেনা ও বায়ুসেনার

এএইচ অ্যাপাচে-৬৪ কপ্টারকে বলা হয় বোয়িং অ্যাপাচে অ্যাটাক কপ্টার। যুদ্ধাস্ত্র বয়ে নিয়ে যেতে পারে আবার নিশানায় আঘাতও করতে পারে। এতে রয়েছে ৩০ মিলিমিটার এম২৩০ চেন গান যা মেন ল্যান্ডিং গিয়ারের মাঝে ফিট করা আছে। ১২৮টি টার্গেটকে লক্ষসীমায় আনতে পারে অ্যাপাচে। একসঙ্গে ৬৪টি নিশানায় আঘাত হানতে পারে।

আরও পড়ুন: ভারতের ‘ব্রাহ্মস’ টেক্কা দিয়েছে চিনকে, সুপারসনিক ক্রুজ মিসাইল শক্তিশালী অস্ত্র লাদাখ সীমান্তে

আমেরিকার এএইচ-১ কোবরা কপ্টারের বদলে প্রথম মডেল-৭৭ নামে ফিল্ডে নামে অ্যাপাচে। এই প্রোটোটাইপ বানায় হিউজেস হেলিকপ্টার। এরপরে ওয়াইএএইচ-৬৪ নামে এর আধুনিকীকরণ হয় ১৯৭৫ সালে।  হিউজেস হেলিকপ্টার কিনে এএইচ-৬৪ নামে এর নয়া ভার্সন তৈরি করে ম্যাকডোনেল ডগলাস। মার্কিন বাহিনীতে এই কপ্টার কাজ করা শুরু করে ১৯৮৬ সাল থেকে। এরপরে ক্রমান্বয়ে অ্যাপাচে কপ্টারের আধুনিকীকরণ হয়। শেষে এই কপ্টারের প্রযুক্তিতে বদল এনে তাকে আরও আক্রমণাত্মক করে তোলে বোয়িং।

আরও পড়ুন: চিনের মোকাবিলায় আরও শক্তিশালী ভারত, রাশিয়া পাঠাচ্ছে সুখোই, মিগ, ডিআরডিও দিচ্ছে ‘অস্ত্র’, ‘নির্ভয়’ ক্ষেপণাস্ত্র

অ্যাপাচের ককপিটে দুটি আসন আছে। এর আধুনিক সেন্সর রাতেও কাজ করতে পারে। যে কোনও পরিবেশে ও আবহাওয়ার পরিস্থিতিতে কাজ করতে পারে অ্যাপাচে। এই কপ্টারে আছে চার-ব্লেডের মেন রোটর ও চার-ব্লেডের টেল রোটর। আধুনিক জেনেরাল ইলেকট্রিক টি৭০০ টার্বোশ্যাফ্ট ইঞ্জিনে চলে অ্যাপাচে-৬৪। প্রতি মিনিটে ১৭৭৫ ফুট ভার্টিকল ক্লাইম্ব করতে পারে অ্যাপাচে। এই কপ্টারের সঙ্গে হেলফায়ার মিসাইলের প্রযুক্তিও যোগ করা আছে। দুটি সেন্সর পডের সঙ্গে রয়েছে থার্মোগ্রাফিক ক্যামেরা। হাই-রেসোলিউশন রঙিন ছবি তুলতে পারে এই ক্যামেরা। এর পুরনো ভার্সন শুধু সাদা-কালো ছবি তুলে আনতে পারে। ক্লোজ কমব্যাট অ্যাটাকের জন্যও ব্যবহার করা যায় অ্যাপাচে-৬৪। এজিএম-১১৪ হেলফায়ার অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল ও হাইড্রা-৭০ রকেট ছোড়া যায় অ্যাপাচে থেকে।

```