Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

করোনা কালে বিদেশ যাত্রা সহজ হবে, টিকা সার্টিফিকেটে সমঝোতার ডাক মোদীর

দ্য ওয়াল ব্যুরো: কোয়াড সামিট ও রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনদিনের মার্কিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কোয়াড বৈঠকে ভারত-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার পাশাপাশি ভ্যাকসিন নিয়েও আলোচনা

করোনা কালে বিদেশ যাত্রা সহজ হবে, টিকা সার্টিফিকেটে সমঝোতার ডাক মোদীর

শেষ আপডেট: 23 September 2021 02:06

দ্য ওয়াল ব্যুরো: কোয়াড সামিট ও রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনদিনের মার্কিন সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। কোয়াড বৈঠকে ভারত-প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার পাশাপাশি ভ্যাকসিন নিয়েও আলোচনা হবে। তার আগেই ভ্যাকসিনের শংসাপত্র নিয়ে সমঝোতা করতে সব দেশকে আহ্বান জানালেন মোদী। এক দেশের টিকা সার্টিফিকেট নিয়ে অন্য দেশে ভ্রমণ করায় অনেক জটিলতা তৈরি হচ্ছে। বিশেষ করে ভারত-ব্রিটেন পর্যটনে ভ্যাকসিন সার্টিফিকেট নিয়ে জট এখনও কাটেনি। এমন পরিস্থিতিতে বিদেশ যাত্রা অনেক সহজ ও সুলভ করতে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর দিকে জোর দিতে বললেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, করোনা অতিমহামারীর জন্য অর্থনীতি ধাক্কা খেয়েছে। বিশ্ব অর্থনীতিকে ফের চাঙ্গা করে তোলাই এখন লক্ষ্য। এর মধ্যেই এক দেশ থেকে অন্য দেশে যাওয়ায় সমস্যা তৈরি হলে তা পর্যটনে বড় প্রভাব ফেলবে। করোনা কালে বিদেশ ভ্রমণে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে ভ্যাকসিন সার্টিফিকেট। এই বিষয়টা নিয়ে রাষ্ট্রনেতাদের আরও গুরুত্ব দিয়ে ভাবা উচিত, পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমস্যার সমাধান দরকার। সম্প্রতি ব্রিটেন সরকার পর্যটন নিয়ে তাদের নয়া নীতি নির্ধারণ করেছে। ব্রিটেনের কোভিড নির্দেশিকায় জানানো হয়েছিল, হয়েছিল, ভারত থেকে আগত যাত্রীদের মধ্যে যারা কোভিশিল্ডের দুটি ডোজ নিয়েছেন তাদের বাধ্যতামূলকভাবে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। অতএব কোভিশিল্ড ডোজ প্রাপকরা টিকাপ্রাপ্ত নন এটাই ধরে নেওয়া হবে। গতকাল ফের নয়া নির্দেশিকায় ব্রিটেন সরকার জানিয়েছে, কোভিশিল্ড টিকাকে ছাড়পত্র দেওয়া হবে কিন্তু এই টিকার শংসাপত্র নিয়ে সন্দেহ আছে। কাজেই ভারতীয়রা ব্রিটেনে গেলে তাদের কোয়ারেন্টাইনে থাকতেই হবে। ব্রিটেনের এই নয়া নীতি নিয়ে রীতিমতো বিরক্ত নয়াদিল্লি। কারণ অধিকাংশ ভারতীয়ই এই টিকার ডোজ পেয়েছেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কোভিশিল্ড টিকাই বেশি দেওয়া হচ্ছে। টিকার শংসাপত্র নিয়ে এই টানাপড়েন দুই দেশের পর্যটনে প্রভাব ফেলবে বলেও মনে করা হচ্ছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```