Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

সোনু সুদের বাড়ি, অফিসে আয়কর হানা, ব্যাপারটা ঠিক কী?

দ্য ওয়াল ব্যুরো: ‘রিয়েল লাইফ হিরো’ সোনু সুদের (Sonu Sood) বাড়ি, অফিস মিলিয়ে মোট ছয় জায়গায় বুধবার দিনভর তল্লাশি চালালেন আয়কর দফতরের (Income Tax department) কর্তারা। মুম্বইতে সোনুর কয়েকটি অফিস আছে, লখনৌতে একটি রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে তা

সোনু সুদের বাড়ি, অফিসে আয়কর হানা, ব্যাপারটা ঠিক কী?

শেষ আপডেট: 16 September 2021 02:06

দ্য ওয়াল ব্যুরো: ‘রিয়েল লাইফ হিরো’ সোনু সুদের (Sonu Sood) বাড়ি, অফিস মিলিয়ে মোট ছয় জায়গায় বুধবার দিনভর তল্লাশি চালালেন আয়কর দফতরের (Income Tax department) কর্তারা। মুম্বইতে সোনুর কয়েকটি অফিস আছে, লখনৌতে একটি রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে তাঁর ব্যবসাও আছে। সেইসব জায়গায় চিরুনি তল্লাশি চালাল আয়কর দফতর। যদিও অভিনেতার সম্পত্তি বাজেয়াপ্তের কোনও খবর এখনও মেলেনি। সোনুর বাড়িতে ও অফিসে আয়কর দফতরের হানা এই প্রথম নয়। আগেও হয়েছে। কিন্তু আপ সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার পরেই কি নতুন করে আয়কর হানা হল, সে নিয়ে প্রশ্ন উঠেছে। বস্তুত, কিছুদিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেছেন সোনু। তারপরেই অভিনেতাকে দিল্লি সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছে। শুধু তাই নয়, আপ সরকারের ‘দেশ কা মেন্টর’ প্রকল্পের প্রচারক হিসেবেও দেখা যাবে সোনুকে। গত মাসে সোনু সুদ লাইমলাইটে ছিলেন কারণ গুজব রটেছিল তিনি রাজনীতিতে নাম লেখাচ্ছেন। ২০২২ সালে বিএমসি ভোটে সোনু লড়তে পারেন, এমন খবর সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছিল। যদিও অভিনেতা টুইট করে এই জল্পনায় জল ঢালেন। এদিকে আপ সরকারের সঙ্গে তাঁর বৈঠক, সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা ইত্যাদির পরে নতুন করে জল্পনা মাথাচাড়া দিয়েছে। আর এই কারণে সোনুর বাড়িতে আয়কর হানা দিয়েছে বলে সুর চড়িয়েছে আর সরকার। আয়কর দফতর জানিয়েছে, সোনু সুদের একটি সংস্থার সঙ্গে একটি রিয়েল এস্টেট কোম্পানির চুক্তি খতিয়ে দেখতেই এই তল্লাশি অভিযান। তাছাড়া সোনুর সংস্থার বিরুদ্ধে করফাঁকি দেওয়ার অভিযোগও আছে। ২০১২ সালেও একবার করফাঁকির অভিযোগে সোনু সুদের অফিসে আয়কর দফতরের কর্তারা রেইড করেছিলেন। এর সঙ্গে রাজনীতির রঙ নেই বলেই দাবি করা হয়েছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```