Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

বিজেপিতে '১৪৪ ধারা' জারি, উনিশের হারা আসন জিততেই হবে চব্বিশে

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ - এর লোকসভা ভোট (Loksabha Election) নিয়ে বিজেপিতে (BJP) সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে মাস ছয়েক আগেই। সেই প্রক্রিয়ায় বড় পদক্ষেপ করলেন বিজেপির বর্তমান ও প্রাক্তন সভাপতি যথাক্রমে জেপি নাড্ডা (JP Nadda) ও অমিত শাহ (Am

বিজেপিতে '১৪৪ ধারা' জারি, উনিশের হারা আসন জিততেই হবে চব্বিশে

শেষ আপডেট: 7 September 2022 04:16

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ - এর লোকসভা ভোট (Loksabha Election) নিয়ে বিজেপিতে (BJP) সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে মাস ছয়েক আগেই। সেই প্রক্রিয়ায় বড় পদক্ষেপ করলেন বিজেপির বর্তমান ও প্রাক্তন সভাপতি যথাক্রমে জেপি নাড্ডা (JP Nadda) ও অমিত শাহ (Amit Shah)। ২০১৯ - এর লোকসভা নির্বাচনে বিজেপি যে আসনগুলিতে (Seat) লড়াই করে তারমধ্যে ১৪৪টি হাতছাড়া হয় তাদের।

ওই আসনগুলিতে দলের ব্যর্থতার কারণ অনুসন্ধানের পর সেগুলিতে জয় নিশ্চিত করতে করণীয় ঠিক করে দিয়েছেন দুই নেতা। দিল্লিতে দলের সদর দফতরে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতাদের ডাকা হয়েছিল। ছিলেন দলের সাধারণ সম্পাদকেররাও। ঠিক হয়েছে, ওই ১৪৪ আসনের জন্য বিশেষ টিম তৈরি করবে দল। এই ১৪৪ আসনের মধ্যে সবচেয়ে বেশি ২৪টি আসন আছে বাংলায়। এই রাজ্যে বিজেপির কোনও শরিক দল নেই। সব আসনেই দল লড়াই করে থাকে।

২০১৯-এর ভোটে ১৪৪ আসনে লড়াই করে হারলেও ২০১৪ -তে জিততে না পারা ৩০ আসনে দল জয় হাসিল করেছিল। সেই সাফল্যের কথা স্মরণ করিয়ে দিয়ে ১৪৪ আসন দখলের লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছেন নড্ড ও শাহ।

গত সপ্তাহেই বুথ ভিত্তিক সাংগঠনিক খুঁটিনাটি পর্যালোচনা করেছে বিজেপি। দেশে ৭৮ হাজার বুথে দলের ভোটার নামমাত্র। বিরোধীরা গেরুয়া শিবিরের থেকে অনেকেটা এগিয়ে ওই বুথগুলিতে। কেন ওই বুথ এলাকার মানুষ নরেন্দ্র মোদীর সরকারের কাজকর্মে সন্তুষ্ট নন, তার কারণ খোঁজা শুরু করেছে বিজেপি। গত ৩১ অগস্ট সেই কাজের প্রাথমিক পর্ব শেষ করেছে দল।

প্রথম পর্বে ৭৮ হাজার বুথে দলের স্বেচ্ছাসেবক বাহিনীকে দিয়ে সমীক্ষা করিয়েছে তারা। সমীক্ষার প্রাপ্ত পরিসংখ্যান ‘সরল’ নামে একটি সফটওয়্যারে আপলোড করার কাজও বেশিরভাগ রাজ্য শেষ করে ফেলেছে। দলের সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠকে সর্বশেষ অগ্রগতির কথা জানিয়েছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। দলের লক্ষ্য ওই বুথগুলির অর্ধেক বুথে ২০২৪-এর লোকসভা ভোটে পঞ্চাশ শতাংশের বেশি ভোট পাওয়া।

সফটওয়্যার কীভাবে সমাধান সূত্র দেবে? বিজেপির দিল্লির সদর দফতরে আয়োজিত বৈঠকে জানানো হয়, সফটওয়্যার তথ্য পরিসংখ্যান বিশ্লেষণ করে জানিয়ে দেবে কী কী কারণে ৭৮ হাজার বুথের ভোটারেরা বিজেপিকে ভোট দেয় না। সেখানে ভোটের ধরন, ধারাবাহিকতা ইত্যাদি বিষয়েও আলোকপাত করবে সফটওয়্যার। কোন বুথে ধারাবাহিকভাবে কোন দল শক্তিশালী, কী কারণে শক্তিশালী, নরেন্দ্র মোদীর মতো নেতার ক্যারিশমাও কেন তাদের মন গলাতে ব্যর্থ, সব প্রশ্নেরই জবাব দেবে সফটওয়্যার। তবে নাড্ডা বৈঠকে এই বিষয়ে বলতে গিয়ে সাবধানবাণী উচ্চারণ করে বলেছেন, তথ্য-পরিসংখ্যানগুলি সঠিক হওয়া দরকার।

প্রসঙ্গত, এই কাজে বিজেপি মূল দায়িত্ব দিয়েছিল সাংসদদের। দলের প্রত্যেক সাংসদদে একশোটি করে দুর্বল বুথের দায়িত্ব দেওয়া হয়। তাঁদের সঙ্গে কাজ করার জন্য তৈরি করা হয় তিরিশ জনের বাহিনী। প্রাথমিক সমীক্ষার কাজ ওই তিরিশজন করেছেন। তাঁদের প্রাপ্ত তথ্য সাসংদ বিচার বিশ্লেষণ করার পর তা সফটওয়্যারে তোলার অনুমতি দেওয়া হয়। এজন্য সাংসদের মোবাইলেই পাঠানো হয় ওয়ান টাইম পাসওয়ার্ড।

মলয় ঘটকের বাড়িতে সিবিআই তল্লাশি, এলাকা ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী


```