Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্রাদ্ধবাড়িতে মুড়ি-বোঁদে খেয়েই বমি, বীরভূমের পাঁচ গ্রামে অসুস্থ দেড়শোর বেশি

শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ৫১ জন শিশু-সহ মোট ১১৮ জনকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রাদ্ধবাড়িতে মুড়ি-বোঁদে খেয়েই বমি, বীরভূমের পাঁচ গ্রামে অসুস্থ দেড়শোর বেশি

শেষ আপডেট: 17 March 2024 11:34

দ্য ওয়াল ব্যুরো: শ্রাদ্ধবাড়িতে মুড়ি-বোঁদে খেতে এসেছিলেন গ্রামের লোকজন। খাবার পরেই বমি শুরু হয়। অসুস্থ হতে শুরু করেন একের পর এক। সকলেরই বমি, পেট খারাপ। সূত্রের খবর, শ্রাদ্ধবাড়ির খাবার খেয়ে পেটের রোগে আক্রান্ত বীরভূমের পাঁচ গ্রামের দেড়শোর বেশি মানুষ। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ৫১ জন শিশু-সহ মোট ১১৮ জনকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার সকালে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি গ্রামে যান। তাঁর সঙ্গে ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক-সহ চিকিৎসকদের একটি দল। হিমাদ্রি আড়ি জানান, সদরে চিকিৎসা চলছে। গ্রামে যাতে আর পেটের রোগ ছড়িয়ে না পরে তার জন্য মেডিক্যাল টিম রাখা হয়েছে।

সাঁইথিয়া ব্লকের ধোবাজল আদিবাসী পাড়ায় শ্রাদ্ধানুষ্ঠান ছিল শনিবার। সেখানেই গ্রামের লোকজনেরা এসেছিলেন। শ্রাদ্ধের কাজ শেষে সন্ধেবেলা সকলকে মুড়ি, বোঁদে, মিষ্টি দেওয়া হয়। সেসব খেয়েই বমি শুরু হয় লোকজনের। অসুস্থ হয়ে পড়ে বাচ্চারা। খাবার খেয়ে যাঁরা ফিরে গিয়েছিলেন তাঁরাও অসুস্থ হয়ে পড়েন বাড়ি ফিরেই। একের পর এক গ্রাম থেকে লোকজনের অসুস্থ হয়ে পড়ার খবর সামনে আসে। শোরগোল পড়ে যায় এলাকায়।

জানা গেছে, অসুসথদের মধ্যে চল্লিশের বেশি শিশু। তবে অসুস্থ লোকজনের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। অনেককেই ভর্তি করা হয়েছে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। চিকিৎসকরা বলছেন, খাদ্যে বিষক্রিয়া থেকে পেটের রোগ ছড়িয়েছে। মনে করা হচ্ছে, বোঁদে খেয়েই ফুড পয়জনিং হয়েছে গ্রামের লোকজনের।

এদিন সকালে রোগীদের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান অতিরিক্ত জেলাশাসক বিশ্বজিৎ মোদক। তিনি জানিয়েছেন, খাবারে বিষক্রিয়া থেকেই এমনটা হয়েছে। তবে আসল কারণটা কী তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগেও রাজনগরে এরকম ঘটনা ঘটেছে। তবে এতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়নি। রোগীদের জন্য স্যালাইন সহ যাবতীয় প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। 


```