Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার বাড়িতে বসেই রেশন কার্ডের নাম-ঠিকানা পরিবর্তন, ঘোষণা খাদ্যমন্ত্রীর

এবার রেশন কার্ডের যে কোনও সংশোধন মোবাইলের মাধ্যমে ডিডিটালে করা যাবে। 

এবার বাড়িতে বসেই রেশন কার্ডের নাম-ঠিকানা পরিবর্তন, ঘোষণা খাদ্যমন্ত্রীর

রেশন কার্ড

শেষ আপডেট: 25 July 2024 17:30

দ্য ওয়াল ব্যুরো: রেশন কার্ডের আপডেট অর্থাৎ নাম, ঠিকানা, বয়স বদলের জন্য আর লাইনে দাঁড়াতে হবে না। দফতরে যাওয়ারও প্রয়োজন নেই। বাড়িতে বসেই কম্পিউটারে রেশন কার্ডের সমস্ত পরিবর্তন করা যাবে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। 

রেশন কার্ড সংক্রান্ত ব্যাপারে অনেকেরই অনেক রকমের সমস্যা থাকে। তবে এবার আর সেই সমস্যা মেটানোর জন্য খাদ্য দফতর সহ অন্য কোনও জায়গায় যাওয়ার প্রয়োজন পড়বে না। অনলাইনেই যাবতীয় সংশোধন করা যাবে। রাজ্য সরকারের তরফে রেশন ব্যবস্থায় অনলাইন সিস্টেম চালু করা হচ্ছে। এবার রেশন কার্ডের যে কোনও সংশোধন মোবাইলের মাধ্যমে ডিডিটালে করা যাবে। 

বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী জানিয়েছেন, দেশের মধ্যে বাংলায় প্রথম এই ব্যবস্থা চালু হয়েছে। রেশন দফতরের অ্যাপের মাধ্যমে গ্রাহকরা যে কোনও পরিবর্তন করতে পারবেন। ইতিমধ্যেই এই প্রক্রিয়ায় শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। 

শুধু রেশন কার্ড আপডেট নয়, সংশ্লিষ্ট অ্যাপের মাধ্যমে এক রেশন ডিলারের পরিবর্তে অন্য কোনও রেশন ডিলারের কাছ থেকে সামগ্রী নিতে চাইলে আবেদন করা যাবে। এছাড়াও যদি কোনও গ্রাহক রেশন কার্ড ‘সারেন্ডার’ করে দিতে চান, অর্থাৎ রেশন দোকান থেকে যারা কিছু কেনেন না তাঁরা অনলাইনে ফর্ম করলেই কার্ড জমা দিতে পারবেন। একইসঙ্গে রেশন কার্ডের সঙ্গে অনলাইনে মোবাইল নম্বর লিঙ্ক করার পাশাপাশি ডি-লিঙ্কও করা যেতে পারে।

রেশন কার্ডের সংশোধনের জন্য ডিজিটাল ব্যবস্থা অনেকটা 'সেলফ সার্ভিস'-এর মতো। মূলত গ্রাহকদের সুবিধার জন্যই এই উদ্যোগ নিয়েছে খাদ্য দফতর। এপ্রসঙ্গে খাদ্যমন্ত্রী বক্তব্য, গ্রাহকদের হয়রানির থেকে মুক্ত করতেই বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতবর্ষের প্রথম কোনও রাজ্যে এই সুবিধা চালু হল। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে রেশনকার্ডে অনলাইন পরিষেবা চালু করেছে রাজ্য। এখনও পর্যন্ত ২২ লক্ষ মানুষ এই পরিষেবা নিয়েছেন বলে দাবি মন্ত্রীর। 


```