Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ওজন মাপতে ইট-বালি-পাথর! রেশনে দুর্নীতি ধরতে ডিলারদের দুয়ারে হানা দেবে খাদ্য দফতর

রেশন সামগ্রীর ওজন মাপতে অনেক জায়গায় খাদ্য দফতরের ‘পস মেশিন’ বন্ধ রেখে সাধারণ দাঁড়িপাল্লায় ওজন করে জিনিস দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকী ওজনমাপার যন্ত্রের পরিবর্তে বহু জায়গায় ইট-বালি-পাথর ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ।

ওজন মাপতে ইট-বালি-পাথর! রেশনে দুর্নীতি ধরতে ডিলারদের দুয়ারে হানা দেবে খাদ্য দফতর

ওজন মাপতে ইট-বালি-পাথর!

শেষ আপডেট: 12 December 2024 15:41

দ্য ওয়াল ব্যুরো: রেশন সামগ্রীর পরিবর্তে স্লিপ ধরানোর অভিযোগ ছিলই। এবার রেশন সামগ্রীর ওজন মাপতে অনেক জায়গায় খাদ্য দফতরের ‘পস মেশিন’ বন্ধ রেখে সাধারণ দাঁড়িপাল্লায় ওজন করে জিনিস দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকী ওজনমাপার যন্ত্রের পরিবর্তে বহু জায়গায় ইট-বালি-পাথর ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ।

সূত্রের খবর, সম্প্রতি কয়েকটি জেলা থেকে এমন অভিযোগ এসেছে। তারপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসছেন কর্তারা। সূত্রের খবর, রেশনে দুর্নীতি ধরতে এবার ডিলারদের দুয়ারে আচমকা হানা দেবেন খাদ্য দফতরের আধিকারিকরা।

দুয়ারে রেশন প্রকল্প চালু করা হলেও বহু ডিলার গ্রাহকদের দুয়ারে গিয়ে সামগ্রী দিচ্ছিলেন না বলে অভিযোগ। এরপরই সপ্তাহে দুদিন দুয়ারে রেশন বাধ্যতামূলক করেছে রাজ্য। অভিযোগ, এরপর থেকেই কিছু ডিলার রেশন সামগ্রী বিলির সময় ‘পস মেশিন’ বন্ধ রেখে সাধারণ দাঁড়িপাল্লায় ওজন করে জিনিস দিচ্ছেন। এমনকী এজনমাপার যন্ত্রের পরিবর্তে ইট, বালি, পাথর ব্যবহার করছেন।

সম্প্রতি আলিপুরদুয়ারের কুমারগ্রাম এলাকায় এরকমই একটি ঘটনা সামনে এসেছে। সেখানে উপভোক্তাদের রেশন সামগ্রীর পরিবর্তে দীর্ঘদিন ধরে ডিলার স্লিপ দিয়ে হয়রানি করতেন বলে অভিযোগ। এমনকী ওজনযন্ত্রে ইট, বালি, পাথর রেখে দিনের পর দিন তিনি রেশন সামগ্রী ওজন করতেন বলেও অভিযোগ।

গত সপ্তাহে এর প্রতিবাদে সংশ্লিষ্ট রেশন ডিলারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যদিও অভিযোগ মানতে চাননি ডিলার। এ ব্যাপারে অভিযোগ পৌঁছেছে জেলা খাদ্য নিয়ামক সুব্রত নন্দীর কাছে। সূত্রের খবর, ঘটনার তদন্তে নেমে খাদ্য দফতরের আধিকারিকরা জানতে পেরেছেন, শুধু ওই একজন নয়, আরও কিছু ডিলারের বিরুদ্ধে এই একই অভিযোগ রয়েছে।

রাজ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই অসাধু ডিলারদের খোঁজে এবার হানা দেবেন আধিকারিকরা।


```