Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

প্যাকেট খুলে খাবার খেয়ে নিয়ে ডেলিভারি, ভাইরাল ভিডিও দেখে কর্মীকে বরখাস্ত করলো জ়োম্যাটো

দ্য ওয়াল ব্যুরো: এঁটো খাবার খেতে কারই বা ভালো লাগে! ভাবলেও গা গুলিয়ে ওঠে। কিন্তু আমরা হয়তো জানতেও পারি না অনেক সময়েই আমাদের এঁটো খাবার খেতে হয়। বাড়ি বসে, রান্না না করে গরম খাবার হাতে পৌঁছে যায় আজকাল সকলেরই। কিন্তু অনেক সময়েই তার পিছনের কী

প্যাকেট খুলে খাবার খেয়ে নিয়ে ডেলিভারি, ভাইরাল ভিডিও দেখে কর্মীকে বরখাস্ত করলো জ়োম্যাটো

শেষ আপডেট: 10 December 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: এঁটো খাবার খেতে কারই বা ভালো লাগে! ভাবলেও গা গুলিয়ে ওঠে। কিন্তু আমরা হয়তো জানতেও পারি না অনেক সময়েই আমাদের এঁটো খাবার খেতে হয়। বাড়ি বসে, রান্না না করে গরম খাবার হাতে পৌঁছে যায় আজকাল সকলেরই। কিন্তু অনেক সময়েই তার পিছনের কী ঘটছে জানলে আর কেনা খাবার খেতেই পারবেন না। মনে হবে, অনেক হয়েছে চাউমিন, বিরিয়ানি। তার চেয়ে বাড়িতে চাল-ডাল সেদ্ধ করে খেয়ে নিই! খাবার ডেলিভারি করতে আসার আগে আপনার প্যাকেট খুলে তারিয়ে তারিয়ে সেই খাবারের খানিকটা খেয়ে নিল ডেলিভারি ম্যান। তার পর সেই এঁটো খাবার ফের সিল করে ব্যাগে ভরে আপনাকে এসে দিয়ে গেল। আপনি সেই এঁটো খাবারই খেয়ে নিলেন। সম্প্রতি মাদুরাইয়ের এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। কয়েক হাজার ভিউ আর শেয়ার হয়েছে সেই ভিডিও। আর নেটিজেনরা বলছেন,  এ বার থেকে খাবার অর্ডার দেওয়ার আগে দুবার ভাববেন তাঁরা। ওই ভিডিওতে দেখা যাচ্ছে একটি মোটরবাইকে বসে আছেন জ়োম্যাটোর এক ডেলিভারি ম্যান। তিনি দিব্যি খাবারের বাক্স খুলে চামচ দিয়ে তুলে তুলে খাচ্ছেন ক্লায়েন্টের খাবার। বেশ খানিকটা খেয়ে নিয়ে তিনি ফের বাক্সটা বন্ধ করে ডেলিভারির ব্যাগে ভরে ব্যাগটি টেপ দিয়ে সিল করে দিচ্ছেন। এই ভিডিও সামনে আসতে জ়োম্যাটো জানিয়েছে, এই ধরনের ঘটনায় তারা জ়িরো টলারেন্স নীতির পক্ষে। ইতিমধ্যে অভিযুক্ত ডেলিভারি ম্যানের সঙ্গে কথা বলে তাকে ওই কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জ়োম্যাটো জানিয়েছে, এ বার থেকে তারা এমন প্যাক আনবে যা খুলে ফের বন্ধ করা যায় না। যাকে বলে ট্যাম্পার প্রুফ। কিছুদিন আগে চিনে এই ধরনের একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গেছিল ডেলিভারি ম্যান খাবার পৌঁছে দেওয়ার আগে লিফটের ভিতরে কৌটো খুলে চামচ ডুবিয়ে স্যুপ খাচ্ছে। তার পর সেই কৌটো ফের বন্ধ করে ক্লায়েন্টকে ডেলিভরি করছে। দেখুন সেই ভিডিও https://twitter.com/Madan_Chikna/status/1072149484199534592  

```