Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দক্ষিণ চিন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ, চিন বলল, দেশে গিয়ে করোনার বিরুদ্ধে লড়াই কর

দ্য ওয়াল ব্যুরো : দক্ষিণ চিন সাগরে বেজিং নিয়ন্ত্রিত একটি দ্বীপের কাছে চলে এসেছিল মার্কিন যুদ্ধজাহাজ। কয়েকটি চিনা যুদ্ধবিমান ও জাহাজ সেই মার্কিন যুদ্ধ জাহাজটিকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। মঙ্গলবার বিবৃতি দিয়ে একথা জানিয়েছে চিনের পিপলস লিবারেশ

দক্ষিণ চিন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ, চিন বলল, দেশে গিয়ে করোনার বিরুদ্ধে লড়াই কর

শেষ আপডেট: 29 April 2020 12:27

দ্য ওয়াল ব্যুরো : দক্ষিণ চিন সাগরে বেজিং নিয়ন্ত্রিত একটি দ্বীপের কাছে চলে এসেছিল মার্কিন যুদ্ধজাহাজ। কয়েকটি চিনা যুদ্ধবিমান ও জাহাজ সেই মার্কিন যুদ্ধ জাহাজটিকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। মঙ্গলবার বিবৃতি দিয়ে একথা জানিয়েছে চিনের পিপলস লিবারেশন আর্মি। মার্কিন যুদ্ধজাহাজটির নাম ছিল ইউএসএস ব্যারি। পিপলস লিবারেশন আর্মির অভিযোগ, চিনের জলসীমার মধ্যে ঢুকে উস্কানি দিচ্ছিল ওই জাহাজ। পিএলএ-র সাদার্ন কম্যান্ড দ্রুত যুদ্ধজাহাজটির অবস্থান জানতে পারে। তাকে ওই এলাকা থেকে তাড়িয়ে দেয়। তার আগে চিনের সেনাবাহিনীর মুখপাত্র মার্কিন যুদ্ধজাহাজটিকে একটি পরামর্শ দিয়েছেন। তা হল, কোনও দেশের শান্তি ও সুস্থিতি নষ্ট কোর না। তার চেয়ে নিজেদের দেশে কোভিড ১৯ এর বিরুদ্ধে লড়াই কর। মার্কিন যুদ্ধজাহাজটি যে দ্বীপের কাছে চলে গিয়েছিল, তা পারাসেল দ্বীপপুঞ্জের অন্তর্গত। দক্ষিণ চিন সাগরে অবস্থিত ওই দ্বীপপুঞ্জকে চিনে বলে শিসা। ভিয়েতনামে বলে হোয়াং সা। সেখানে মোট ৩০ টি দ্বীপ আছে। চিন দাবি করে, দক্ষিণ চিন সাগরে যত দ্বীপ আছে, সবই তার অধীনে। কিন্তু ফিলিপাইন্স, ব্রুনেই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও তাইওয়ান চিনের এই দাবি মানতে রাজি নয়। মার্কিন যুদ্ধজাহাজটি তাইওয়ান প্রণালী পেরিয়ে শিসা দ্বীপের কাছে পৌঁছেছিল। তার বিরুদ্ধে চিনের সোশ্যাল মিডিয়া উইচ্যাটে একটি বিবৃতি পোস্ট করেন সামরিক বিভাগের মুখপাত্র লি হুয়ামিন। তিনি বলেন, মার্কিন যুদ্ধজাহাজটি আমাদের দ্বীপের খুব কাছে চলে এসেছিল। এর ফলে একটা দুর্ঘটনা ঘটতে পারত। আমরা আমেরিকার কাছে আবেদন জানাচ্ছি, সামরিক অভিযান বন্ধ করুন। তার বদলে লড়াই করুন অতিমহামারীর বিরুদ্ধে।

```